1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার সাথে জড়িত গ্রেফতার ৩

  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১২৭ বার

মনা – জেলা  প্রতিনিধিঃ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস.এম শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ০১। মোঃ তামিম হাওলাদার (৩০), ২। সম্রাট মল্লিক (২৮) ও ৩। মোঃ পলাশ সরদার (৩০)।

আজ বুধবার (১৪ মে ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গতকাল (১৩ মে ২০২৫ খ্রি.) রাত অনুমানিক ১১:৪৫ ঘটিকায় ভিকটিম তার বিশ্ববিদ্যালয়ের দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে সোহরাওয়ার্দী উদ্যান হতে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। রমনা কালীমন্দিরের উত্তর পাশে বটগাছের নিকটে পুরাতন ফোয়ারার কাছে পৌঁছালে অজ্ঞাতনামা ১০/১২ জন দুষ্কৃতকারীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল দিয়ে এস.এম শাহরিয়ার আলম সাম্য এর মোটরসাইকেল ধাক্কা মেরে ফেলে দেয়। উক্ত বিষয় নিয়ে তাদের সাথে দুষ্কৃতকারীদের বাকবিতন্ডা শুরু হয়। তর্ক বির্তকের এক পর্যায়ে দুষ্কৃতকারীরা ভিকটিম ও তার বন্ধুদের ইট দিয়ে আঘাত করে আহত করে ও একজন দুষ্কৃতকারী ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ের উরুর পেছন দিকে আঘাত করে গুরুতর জখম করে। এতে সে রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে গেলে দুষ্কৃতকারীরা তাকে ও তার বন্ধুদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ভিকটিমকে তার বন্ধুরা উপস্থিত লোকজনের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের বড় ভাই এস.এ.এম শরিফুল আলমের অভিযোগের প্রেক্ষিতে শাহবাগ থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেফতারে তৎপরতা চালায়। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য ও প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনার সাথে সম্পৃক্ত আসামি তামিম, সম্রাট ও পলাশের অবস্থান শনাক্ত করে। আজ বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.