1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার লালমাইয়ের মিতল্লা গ্রামে গোয়েন্দা অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া ইয়াবাসহ যুবক আটক ‎ঝালকাঠিত নারী উদ্যোক্তার ওপর হামলা ও হত্যার হুমকি

নামাবাঁশখুর (রহমতপুর) গ্রামে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২৫ বার

মোঃ মোরছালিন,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

নামাবাঁশখুর (রহমতপুর) জামে মসজিদের উদ্যোগে শুক্রবার এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রহমতপুর গ্রামের কৃতিসন্তান ও ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আব্দুল ওয়াহেদ এর সঞ্চালনায় ও বাঁশখুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জয়পুরহাট জেলা আমীর ডা. মোঃ ফজলুর রহমান সাঈদ। প্রধান মেহমান হিসেবে উপস্হিত ছিলেন জয়পুরহাট জেলা কমিটির আহবায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল গফুর মন্ডল। সহ-সভাপতির দায়িত্ব পালন করেন নামাবাঁশখুর (রহমতপুর) জামে মসজিদের খতিব আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ৭ নং কুসুম্বা ইউনিয়নের ইউপি সদস্য জনাব ফরিদুল হোসেন সরকার।

প্রধান বক্তা হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন ধামইরহাট (নওগাঁ) থানা মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মোর্শেদুল আলম মর্তুজা। দ্বিতীয় বক্তা ছিলেন মাওলানা আবু নাঈম মোঃ অলিউল হক। তৃতীয় বক্তা ছিলেম মাওলানা মোস্তফিজুর রহমান।

প্রধান বক্তা মাওলানা মোঃ মোর্শেদুল আলম মর্তুজার বক্তব্যে বর্তমান প্রেক্ষাপট এবং হেদায়েতের উপর বিশদ আলোচনা করেন। প্রধান অতিথি এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন এবং যুব সমাজের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। প্রধান মেহমান মনোমুগ্ধকর আলোচনার মাধ্যমে সকলকে উৎসাহিত করেন।

মাহফিলের শৃঙ্খলা বিভাগের দায়িত্বে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফেরদৌস হোসেন (রাব্বু) এবং মৎস চাষী লিটন সরকার সহ গ্রামের যুব সমাজ।

মাহফিলের উদ্ভাবন শিল্পীগোষ্ঠী মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

সকলের সহযোগিতায় আয়োজিত এ মাহফিলটি একটি সফল, মনোমুগ্ধকর ও শিক্ষণীয় অনুষ্ঠান হিসেবে স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.