1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার লালমাইয়ের মিতল্লা গ্রামে গোয়েন্দা অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া ইয়াবাসহ যুবক আটক ‎ঝালকাঠিত নারী উদ্যোক্তার ওপর হামলা ও হত্যার হুমকি

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম  মেডিকেল কলেজ হাসপাতালে  নার্সের ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৫০ বার

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীনঃ

কিশোরগঞ্জের একটি হাসপাতালে নার্স ভুল ইনজেকশন পুশ করায় দুই রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটেমৃত রোগীরা হলেন: মল্লিক (৩২) ও জহিরুল ইসলাম (২২)।
জানা গেছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওই দুই রোগী মল্লিক ও জহিরুল ইসলাম হার্নিয়া অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। সিনিয়র স্টাফ নার্স নাদিরা ওই দুই রোগীকে ওটিতে না নিয়ে ওয়ার্ডে অ্যানেসথেসিয়া পুশ করেন। এর আধাঘণ্টা পরই ওই ওয়ার্ডে জ্ঞান হারিয়ে তারা মারা যান।
ওই রোগীদের ভুল ইনজেকশন পুশ করায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা।
এ দিকে, এ ঘটনায় হাসপাতালের সামনে স্বজনরা বিক্ষোভ ও আহাজারি করেন। এতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক হেলিস রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.