1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার লালমাইয়ের মিতল্লা গ্রামে গোয়েন্দা অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া ইয়াবাসহ যুবক আটক ‎ঝালকাঠিত নারী উদ্যোক্তার ওপর হামলা ও হত্যার হুমকি

মধুপুর সরকারী হাসপাতালে চালু হলো ফিজিওথেরাপি সেবা 

  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৩ বার

 

বাবুল রানা, বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:

টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত চিকিৎসা সেবার লক্ষ্যে চালু করা হলো ফিজিওথেরাপি সেবা।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফিজিওথেরাপি ও পেইন ম্যানেজমেন্ট সেন্টার এর ১০৭ নম্বর কক্ষে এ ফিজিওথেরাপি সেবার শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, মেডিসিন কনসালটেন্ট ডাঃ নাহিদ, সার্জারী কনসালটেন্ট ডাঃ নুর আলামিন ও এনেস্থিসিয়া কনসালটেন্ট ডাঃ তারিকুল ইসলাম।

ফিজিওথেরাপিষ্ট মজিবর রহমান জানান, তিনি অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ ১৩ বছর যাবত চাকরি করলেও আই আর আর মেশিন না থাকার কারণে রোগীদের ফিজিওথেরাপি দিতে পারেননি। হাসপাতালের প্রতিষ্ঠান প্রধান নিজ উদ্যোগে এবং নিজস্ব ব্যবস্থাপনায় অত্যাধুনিক আই আর আর মেশিনের মাধ্যমে আজকে বহিঃ বিভাগের ১০৭ নম্বর কক্ষে এই সেবাটি চালু করলেন।

আই আর আর মেশিনের মাধ্যমে দীর্ঘদিনের বাতব্যথা, মাঝাব্যথা, ঘাড়েরব্যথা, হাঁটুরব্যথা সহ শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা নিরাময় ও উপসম করা সম্ভব বলে তিনি জানান।

এছাড়াও প্যারালাইসিসে হাত-পা অবশ হওয়া, দুর্ঘটনায় ফ্যাকচার জনিত কারণে ব্যথা এবং যে সকল প্রতিবন্ধি হাঁটতে পারেনা তাদের জন্য এ মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে জানান হাসপাতাল প্রধান ডাঃ সাইদুর রহমান। সম্পুর্ন বিনা খরচে সর্বসাধারণ এই সেবাটি গ্রহন করতে পারবেন।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল
১৫-০৯-২০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.