1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার লালমাইয়ের মিতল্লা গ্রামে গোয়েন্দা অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া ইয়াবাসহ যুবক আটক ‎ঝালকাঠিত নারী উদ্যোক্তার ওপর হামলা ও হত্যার হুমকি

সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে রিমান্ডে নিল মির্জাপুর থানা পুলিশ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার

মো. আবুসালেহ (সজীব), নিজস্ব প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভোলাকে পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। শুক্রবার সকালে তাকে টাঙ্গাইল কারাগার থেকে মির্জাপুর থানায় আনা হয়।

ইমন হত্যা মামলার প্রধান আসামি হিসেবে এই সাবেক খাদ্যমন্ত্রীকে মির্জাপুর থানায় রিমান্ডে আনা হয়েছে বলে জানায় পুলিশ।

জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে একদল দষ্কৃতকারী গোড়াই হাইওয়ে থানায় হামলা করে ভাঙচুর ও আগুন দেয়। এ সময় গোপালপুর এলাকার হিমনগর গ্রামের বাসিন্দা কলেজছাত্র ইমন সেখানে গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ইমন।

এ ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে ১৯ আগস্ট মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়।

গত ১৪ অক্টোবর মহানগর গোয়েন্দা পুলিশ আব্দুর রাজ্জাককে ঢাকায় গ্রেপ্তার করে। ১১ নভেম্বর তাকে টাঙ্গাইলে মির্জাপুর আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক ইসমত আরা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার সকালে টাঙ্গাইল কারাগার থেকে আব্দুর রাজ্জাককে মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন এসব তত্যের সদ্যধা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.