1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

লংগদুতে’ ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা

  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার

মঞ্জুরুল ইসলাম লিটন লংগদু, রাঙামাটি প্রতিনিধিঃ

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। রক্তস্নাত বিজয়ের ৪৬তম বার্ষিকী। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের দিন। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য।

১৬ ডিসেম্বর সোমবার সকাল দশ ঘটিকা হতে উপজেলা লাইব্রেরি মিলয়াতনে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইনীমুখ মডেল হাই স্কুলের সহঃ শিক্ষক এম এ জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াত ইসলামের সভাপতি মাওঃ নাছির উদ্দিন সাহেব, লংগদু থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস, লংগদু প্রেস ক্লাবের সভাপতি এবি এস মামুন, উপজেলা বীর মুক্তিযোদ্ধাগন সহ উপস্থিত উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা।

এ সময় মহান বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দরা,পরবর্তীতে মহান বিজয় দিবস উপলক্ষে বক্তারা বলেন, বিজয় দিবস হলো বাংলাদেশের ইতিহাসের এক গর্বিত দিন। প্রতি বছর ১৬ ডিসেম্বর, আমরা এই দিনটিকে বিজয় দিবস হিসাবে পালন করি। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এই দিনটি দেশের স্বাধীনতা সংগ্রামের একটি বড় মাইলফলক ছিল। দেশের জন্য যেসব বীর মুক্তিযোদ্ধারা নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান কখনো ভুলে যাওয়া যাবে না। বিজয় দিবসের দিন বাংলাদেশের মানুষ আনন্দিত এবং গর্বিত অনুভব করে। শহর এবং গ্রামে বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই দিনটি আমাদের জাতীয় একতা ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানানোর একটি বিশেষ সুযোগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.