1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে পুলিশ সুপারের কার্যালয়ে ২য় দফায় মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭০ বার

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

গত ১২ সেপ্টম্বর ২০২৪ খ্রি: কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে কিশোরগঞ্জ জেলার পরিবহন মালিক সমিতি, ফার্নিচার ব্যবসায়ী মালিক সমিতি, ফল ব্যবসায়ী মালিক সমিতি ও রেস্টুরেন্ট ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সাথে পুলিশ সুপার, কিশোরগঞ্জ জনাব মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম-সেবা মতবিনিময় করেন। বেলা ১২:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বর্ণিত সমিতিসমূহের নেতারা ছাড়াও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মো: মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস) মো: আল-আমিন হোসাইন, টিআই সৈয়দ মনিরুজ্জামান, মিডিয়া অফিসার এসআই মো: জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং উপস্থিত সমিতিসমূহের নেতাদের কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে জেলা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। সমিতিসমূহের নেতারাও জেলা পুলিশকে ব্যাপকভাবে সহযোগিতার মতামত ব্যক্ত করেন। এর আগে গত ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: পুলিশ সুপার, কিশোরগঞ্জ ১ম দফায় পৌর ইজিবাইক মালিক সমিতি এবং প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক মালিক সমিতির সাথে একই বিষয়ে মতবিনিময় করেছিলেন। সকলকে সাথে নিয়ে পুলিশ সুপার, কিশোরগঞ্জ পুরো শহরের ট্রাফিক ব্যবস্থা নতুন করে শুরু করার আশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.