1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

মির্জাপুরে নির্মাণ শ্রমিকদের দাবি দিবস ও নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১২৫ বার

 মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে ১৮ জানুয়ারি নির্মাণ শ্রমিকদের দাবি দিবস ও নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১:০০ টার সময় মির্জাপুর প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন করেন সকল নির্মাণ শ্রমিকরা। এর আগে সকল শ্রমিকদের নিয়ে একটি র‍্যালি বের করে মির্জাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়।

উল্লেখ্য যে, নির্মাণ শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা, রেশনিং, বাস স্থান ব্যবস্থা চালু, কর্মস্থলে দূর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণসহ নানা দাবিতে পালিত হয়েছে নির্মাণ শ্রমিকদের দাবি দিবস। যে শ্রমিকরা দেশ গড়ার কারিগর তাদের সামাজিক নিরাপত্তার জন্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী রাজপথে আন্দোলন করতে হয়। অন্যদিকে শ্রমিক কর্মচারীদের উপর শােষণ বঞ্চনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একটি শ্রেণী টাকার পাহাড় গড়ে তুলছেন। শ্রমিকদের মজুরি বৈষম্যের কারণে কষ্টকর জীবনযাপন করতে হচ্ছে।

এসময় সিরাজুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক ও দুইবারের সাবেক সফল এমপি জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম ফরিদুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী। সঞ্চালনায় ছিলেন, এম এ রহমান।

এতে এমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মো. সিরাজুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ-সভাপতি আনোয়ার, কার্যকরী সভাপতি রনি আহমেদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর আলম, প্রচার সম্পাদক স্বপন মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.