1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার লালমাইয়ের মিতল্লা গ্রামে গোয়েন্দা অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া ইয়াবাসহ যুবক আটক ‎ঝালকাঠিত নারী উদ্যোক্তার ওপর হামলা ও হত্যার হুমকি

মাইনীমুখ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১১৪ বার

মঞ্জরুল ইসলাম লিটন,লংগদু রাঙামাটি প্রতিনিধিঃ

পার্বত্য রাঙামাটি লংগদু মাইনীমুখ বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মেয়াদ উত্তীর্ণ পন্য ওসুধের দাম অতিরিক্ত নেওয়ার অভিযোগে (সোমবার ২০ জানুয়ারি) দুপুর ১২ ঘটিকায় লংগদু উপজেলার একমাত্র বৃহত্তম বাজার মাইনীমুখ বাজারে ভোক্তা অধিকার আইন ২০০৯ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ।

এ সময় অতিরিক্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিভিন্ন দোকান এবং গুদামে অভিযান চালানো হয়। সেই সাথে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য সহ অন্যান্য বিষয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ওসুধের ধার্যকৃত অধিক মূল্য নেওয়ায় মাইনীমুখ বাজারের মাষ্টার ফার্মেসী পল্লী চিকিৎসক আলাউদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা ও ইছামতি স্টোর মোঃ ফারুককে পন্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে সবাইকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানিয়ে ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়া ও মেয়াদ উত্তীর্ণ পণ্য না বিক্রি করা ব্যবসায়ীদের সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.