1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার লালমাইয়ের মিতল্লা গ্রামে গোয়েন্দা অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া ইয়াবাসহ যুবক আটক ‎ঝালকাঠিত নারী উদ্যোক্তার ওপর হামলা ও হত্যার হুমকি

জয়পুরহাটের কালাই উপজেলায় আলাদা আলাদা জায়গা থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার

 

মোঃ মাফিজুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জানা গেছে, রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পার থেকে রজব আলী (৬০) ও দুপুরে একই উপজেলার হাতিয়র গ্রাম থেকে মেহেদী হাসান (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রজ্জব আলী মাত্রাই ইউনিয়নের সিলিমপুর গ্রামের মৃত-জব্বার আলীর ছেলে। তিনি বলিগ্ৰাম গ্রামের জনৈক সাখাওয়াত হোসেন নামের একজন ব্যক্তির পুকুরে পাহারাদার হিসেবে দায়িত্বরত ছিলেন। আর মেহেদী হাসান কালাই উপজেলার হাতিয়র গ্রামের বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রজ্জব আলী দিনের বেলায় একটি ভ্যানগাড়ি চালাতেন এবং রাতে বলিগ্ৰাম এলাকার একটি পুকুরে পাহারাদারের কাজ করতেন। স্থানীয় লোকজন সকালে কৃষি কাজ করতে বলিগ্ৰাম মাঠে গিয়ে রজ্জব আলীর মরদেহ দেখতে পান। এরপর তারা বিষয়টি কালাই থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অপরদিকে কালাই উপজেলার হাতিয়র গ্রামে দুপুর ১টার দিকে মেহেদির নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কালাই থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হোসেন বলেন, রোববার সকালে ও দুপুরে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। উভয় ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। উভয় ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.