1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বেনাপোল পাটবাড়ী আশ্রমে প্রার্থনা সভা অনুষ্ঠিত

মধুপুরে সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫২ বার

বাবুল রানা, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন।
রবিবার (২২সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদের সামনে, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের পুর্বে মধুপুর প্রাথমিক শিক্ষক সমিতির সম্মুখ হতে একটি র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
মধুপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আঃ আজিজ এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, গোপিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইবনে মাসুদ, কেওটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লাকী আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে স্নাতক পাস যোগ্যতার প্রয়োজন হয় কিন্তু সহকারী শিক্ষকরা এখন পর্যন্ত তৃতীয় শ্রেণি পদমর্যাদা সম্পন্ন ১৩তম গ্রেডে রয়েছেন। অথচ একই যোগ্যতা নিয়ে মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টররা দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন ১০ম গ্রেডে। এসএসসি সমমানে কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত একজন উপসহকারী কৃষি কর্মকর্তা বেতন পান ১০ম গ্রেডে।
তারা আরও জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে স্নাতক পাসে বেতন পাচ্ছেন ১০ম ও ৯ম গ্রেডে। কঠোর পরিশ্রম করেও শিক্ষকেরা তৃতীয় শ্রেণির কর্মচারীর মর্যাদায় রয়েছেন। তাই ১৩তম গ্রেড উন্নীত করে ১০তম গ্রেড দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান শিক্ষকেরা।
এসময় উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম উপস্থিত থেকে সহকারী শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, এটা শিক্ষকদের ন্যাষ্য দাবি, আমি তাদের দাবির বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
মানববন্ধন শেষে শিক্ষকগণ তাদের দাবি দাওয়া সম্মিলিত একটি স্মারক লিপি মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দেন।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল
২৩-০৯-২০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.