1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

কালাইয়ে শহীদ রিতার পরিবারের পাশে জয়পুরহাট জেলা প্রশাসক।

  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার

সুকমল চন্দ্র বর্মন (পিমল) কালাই, জয়পুরহাট:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রিতা আক্তারের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এসময় তিনি উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন এবং শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

শনিবার বিকেলে কালাই উপজেলার তালখুর গ্রামে গিয়ে জেলা প্রশাসক শহীদ রিতার পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, এনডিসি আব্দুল্লাহ আল মাহবুব।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্র প্রতিনিধি তানিম সরকারসহ আরো অনেকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত রিতা আক্তার জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামের আশরাফ আলীর মেয়ে। সে রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়া সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মিরপুর-২ এলাকায় ওভারব্রিজের নিচে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজছাত্রী রিতা আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.