1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

চাঁদা না দেয়ায় ট্রলার শ্রমিকদের মারধরের অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১১২ বার

 

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি পৌরসভা খেয়া ঘাটের মাঝিরা সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার রাতে ঝালকাঠি শহরের একটি অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মাঝি সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত হোসেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ১৮ জানুয়ারি শনিবার থেকে আজ পর্যন্ত মোঃ বাদল বিশ্বাস ও আমিরুল বিশ্বাস এর সন্ত্রাসী বাহিনির হাতে লাঞ্চিত হয়ে গৃহবন্দি অবস্থায় আছেন। তাই আমরা পৌরসভা খেয়াঘাটের ট্রলার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ২৩১৭ খুলনা) এর ২৪ জন মাঝি দীর্ঘ দিন যাবৎ সরকারের কাছ থেকে ইজারা নিয়ে ঘাট পরিচালনা করে আসছি। জনগনের এ পর্যন্ত কোন অভিযোগ নাই।
কিন্তু গত ১৮ জানুয়ারি কতিপয় দুর্বৃত্ত ঘাটে গিয়ে ট্রলার শ্রমিকদের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় ট্রলার শ্রমিকদের বেদম মারপিট করে। ট্রেড ইউনিয়নের অফিস ভাংচুর করে এবং ট্রলার ও অর্থ লুট করে নিয়ে যায়। যা এখনো পাওয়া যায়নি।
কিন্তু ১৮ জানুয়ারি থেকে এ পর্যন্ত সেই চাঁদাবাজ, সন্ত্রাসীরা খেয়া ঘাট বন্ধ করে জনগনেকে খেয়া পারাপারে বাধাঁ দেয় এবং আটো, ভ্যান, মটর সাইকেল সহ যাবতীয় যানবাহন বন্ধ করে রাস্তা ঘাটে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে এলাকায় ত্রাস সৃষ্টি করে সাধারণ জনগনকে খেয়া পারাপার করতে দিচ্ছে না।
বর্তমানে পৌরসভার ইজারাকৃত খেয়াঘাটের পাশেই অবৈধ ভাবে একটি নতুন খেয়াঘাট নির্মাণ করতেছেন যা আইন বহিভূর্ত । জনগনের বাজারঘাট ও মালামাল বহনে দুর্ভোগ ও সাধরণ জনজীবন ব্যাহত হচ্ছে।
তাই ঝালকাঠি বিভিন্ন মহলে এই সন্ত্রাসী বাহিনীর হাত থেকে আমরা মাঝিরা ঘাটের স্বাভাবিক পরিবেশ ফিরে পাই এবং ছেলে মেয়ে নিয়ে ডাল ভাত খেয়ে বেচে থাকার জন্য ঝালকাঠি জেলার বিভিন্ন মহলের প্রতি আহ্বান জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মো. এনায়েত মুন্সি, সদস্য মো. বাচ্চু বেপারী।
ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন,‘ পৌরসভা খেয়া ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদমান দুটি দলের মধ্যে গত তিন দিন যাবৎ ঝামেলা চলছে। এ বিষয়ে উভয় পক্ষ মৌখিক ভাবে থানায় অবহিত করেছে। এ ঘটনায় উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.