1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

জয়পুরহাটে জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৫১ বার

মোঃমোরছালিন,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটে জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-১৭ বালক পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাঁচবিবি উপজেলা দল ট্রাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে ক্ষেতলাল উপজেলা দলকে পরাজিত করে। প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকলেও জেলা পর্যায়ে এমন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে খেলোয়াড়রা দারুণ উচ্ছ্বসিত। আয়োজকদের মতে, জেলা পর্যায় থেকে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিভাবান ফুটবলার তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামানসহ আমন্ত্রিত অতিথিরা।

জেলার পাঁচটি উপজেলা ও একটি পৌরসভা দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ২৮ জানুয়ারি বিকেলে একই মাঠে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.