1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

টাংগাইল শহর জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১২৪ বার

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার নতুন অফিসের শুভ উদ্বোধন হয়েছে।গতকাল (২৫ জানুয়ারি) টাংগাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পৌরসুপার মার্কেটের ২য় তলায় শহর জামায়াতের নতুন অফিসের শুভ উদ্বোধন করেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য আহসান হাবীব মাসুদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন জামায়াতে ইসলামী একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করছে। ফ্যাসিবাদীরা দীর্ঘ ১৫ টি বছর জামায়াতের অফিসগুলো বন্ধ রেখে আল কুরআনের প্রচার বন্ধ করতে চেয়েছিল। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশে এক অভূতপূর্ব বিপ্লব সংগঠিত হয়েছে। জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবির এ দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিপ্লবের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে ইনশাআল্লাহ। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় আসলে এদেশে কোন ভেদাভেদ থাকবে না, হিন্দু ভাইয়েরা আরও বেশি নিরাপদ থাকবেন। টাংগাইল শহরের হিন্দুদের বাড়ীঘর কারা দখল করে রেখেছে তা সকলেই জানেন। তিনি আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে বলেন, তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআ’লা যেন দেশবাসীকে রক্ষা করেন। তিনি আরো বলেন, জামায়াতের অফিসে কোরআনের আলোচনা হয়, মানুষের কল্যাণের জন্য আলোচনা হয়। নতুন এ অফিস যেন ইসলামের প্রাণকেন্দ্রে পরিণত হয় সে জন্য তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন। শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, সখিপুর উপজেলা আমীর অধ্যাপক আল আমিন, শহর নায়েবে আমীর খন্দকার মাওলানা আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সভাপতি সোহানুর রহমান শাহীন প্রমুখ। অনুষ্ঠান শেষে শহর জামায়াতের পক্ষ থেকে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.