1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন।

  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৫০ বার

নিউজ ডেস্ক :

বিডিআর বিদ্রোহের পুনরায় বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে সাবেক বিডিআর’র চাকুরিচ্যুত সদস্যরা।বুধবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার ও নির্দোষ সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, নৌ, বিমান ও বিজিবি প্রধান সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক, সুশিল সমাজ ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানানো হয় মানববন্ধন কর্মসূচি থেকে।

মানববন্ধনে অংশগ্ৰহণকারীরা বলেন, ২০০৯ সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারের ষড়যন্ত্রের কারনে আজ এই পরিণতি। ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করানোর মাধ্যমে সংগঠিত পিলখানা হত্যাকান্ডের দায়ভার নির্দোশ বিডিআর জোয়ানদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। সংগঠিত মিথ্যা বিডিআর বিদ্রোহের দায়ে জেল জুলুমের অত্যাচারসহ চাকুরিচ্যুত হওয়া সদস্যরা বিগত পনের বছর ধরে চরম আর্থিক অভাব অনটন আর ধারদেনার বেড়াজালে দিন কাটাচ্ছে।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, সমস্ত বাংলাদেশব্যাপী ক্ষতিগ্রস্থ সকল বিডিআর সদস্যদের উপর জোড়পূর্বক মিথ্যা ভাবে চাপিয়ে দেয়া বিদ্রোহের কলঙ্ককে তুলে নিয়ে পুনরায় সীমান্তরক্ষাকারি বাহিনী (বিজিবি) তে যোগদান করার সুযোগ দিতে হবে।

দীর্ঘ ১৫ বছর যাবত সারা বাংলাদেশে চাকুরিচ্যুত কোনো বিডিআর সদস্য রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসী ও উগ্রপন্থি কোন সংগঠনের সাথে সম্পৃক্ত হয়নি। বিডিআর সদস্যরা আইনের প্রতি আস্থা রেখে দীর্ঘ পনের বছর ধরে ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.