1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার লালমাইয়ের মিতল্লা গ্রামে গোয়েন্দা অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া ইয়াবাসহ যুবক আটক ‎ঝালকাঠিত নারী উদ্যোক্তার ওপর হামলা ও হত্যার হুমকি

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, ধনবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১১২ বার

মো. রনি ধনবাড়ী,টাঙ্গাইল প্রতিনিধি:

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন ধনবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৭ জানুয়ারি) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। মোঃ ফজলুল হকের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, টাঙ্গাইল জেলা আনসার ভিডিপি কমান্ডার মোঃ কামরুজ্জামান, ধনবাড়ী থানার এসআই আকরাম হোসেন, ধনবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অবনীশ চন্দ্র মুনি , বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি ও জেলা প্রতিনিধি এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম এবং টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান, সাংগঠনিক সম্পাদক মোঃ রনি এবং প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের ধনবাড়ী উপজেলা শাখার সকল সদস্য সাধারণ সভায় অংশগ্রহণ করেন ।

সুমন মিয়ার সঞ্চালনায় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ ফজলুল হক বলেন,’ ধনবাড়ী উপজেলার ৭ ইউনিয়নের ৫৫ জন গ্রাম পুলিশ রয়েছে । ইউনিয়নের কোথাও সমস্যা দেখা দিলে সেখানেই ছুটে যান সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ। বর্তমান এই গ্রাম পুলিশ সদস্যরা প্রতিমাসে বেতন পান ৬ হাজার ৫০০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ করছি আমাদের উপর সুদৃষ্টি রাখার জন্য ‘।

সভাপতি ও জেলা প্রতিনিধি, জেলা কমিটি, টাঙ্গাইল ও সিনিয়র ভাইচ চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটির , মোঃ নজরুল ইসলাম বলেন গ্রামীণ জনপদের আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন সামাজিক সচেতনতা ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গ্রাম পুলিশ বিশেষ অবদান রয়েছে। এসব সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালন করলেও কষ্টে ভরা জীবন গ্রাম পুলিশের। স্বল্প বেতনভুক্ত এসব গ্রাম পুলিশ সার্বক্ষণিক গ্রামীণ জনসাধারণের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখলেও ভাগ্যের তেমন একটা পরিবর্তন নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের ৫৫ জন গ্রাম পুলিশ।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ উনার বক্তব্যে বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাম পুলিশ বাহিনীর প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন। সভায় তিনি গ্রাম পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান সততার সাথে মাঠ পর্যায়ে কাজ করে যেতে। তিনি বলেন, ‘আপনারা যদি শক্তিশালী হন তাহলে প্রশাসনও শক্তিশালী হবে। এতে করে মানুষের উপকার হবে ‘।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.