1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

যশোর জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার দুদকের জালে ধরা

  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার

 

মো: ইস্রাফিল হোসেন, যশোর ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল মঙ্গলবার দুদক সদর দফতরের একটি টিম যশোরে এসে গণপূর্ত বিভাগের প্রকৌশলী দিয়ে তার সকল স্থাপনার পরিমাপ করেছে।

দুই সদস্যের ওই টিমে ছিলেন, দুদক সদর দফতরের উপ-পরিচালক মো. শফিউল্যাহ ও সহকারী পরিচালক মো. আল-আমিন।

দুদক সূত্রে জানা যায়, দুপুরে টিমের সদস্যরা গণপূর্ত বিভাগের প্রকৌশলী দিয়ে প্রথমে শহরের চিত্রা মোড়ের শাহীন চাকলাদারের মালিকানাধীন জাবীর ইন্টারন্যাশনাল হোটেল ভবন এবং পরে শহরের পুরাতন কসবা কাঁঠাতলা এলাকার বাড়িসহ অন্য স্থাপনা পরিমাপ করেন।

দুদক যশোরের উপ-পরিচালক মো. আল-আমিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের স্থাপনা পরিমাপের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গণপূর্ত বিভাগের প্রকৌশলী দিয়ে স্থাপনা পরিমাপ করা হয় নির্মাণের ব্যয়ের সঠিক তথ্য পাওয়ার জন্য। স্থাপনা পরিমাপের পর গণপূর্ত বিভাগ থেকেই নির্মাণ ব্যয়ের তথ্য দুদকে সরবরাহ করে থাকে। তিনি বলেন, দুদক তাদের অনুসন্ধানের পর অভিযুক্তের কাছে সম্পদ বিবরণী চাইতে পারে, আবার নাও চাইতে পারে। শাহীন চাকলাদারের বিরুদ্ধে যদি মামলা হয়, সেটি যশোর দুদক কার্যালয়ে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.