1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বেনাপোল পাটবাড়ী আশ্রমে প্রার্থনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে মাকে আহত ও মেয়েকে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১১৪ বার

 নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীতে বসত ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৩) নামে এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন তার মা আসমা বেগম (৪০)। সোমবার দিবাগত রাত ১০টার দিকে নরসিংদীর সদর উপজেলা শেখেরচর-বাবুরহাট বাজার-সংলগ্ন মোফাজ্জল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটেছে। হতাহত দুজন চা-দোকানি মোফাজ্জল হোসেনের স্ত্রী ও মেয়ে। ২৮ জানুয়ারি মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ওসি এমদাদ হোসেন।নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশে নিজের চা ও পানের দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরেন গৃহকর্তা মোফাজ্জল হোসেন। দ্বিতীয় তলার ঘরে ঢুকেই স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে গুরুতর আহত অবস্থায় গৃহবধূ আসমা বেগমকে উদ্ধার করে প্রথমে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে ভর্তি করে। কিশোরী মেয়ে তিথিকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার আরেক প্রতিবন্ধী শিশু সন্তানকে অক্ষত অবস্থায় বাথরুম থেকে উদ্ধার করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে বাড়িটি ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন।এ ছাড়াও সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
গৃহকর্তা মোফাজ্জল হোসেন জানান, ছোট বাড়িটির নিচতলায় কাপড়ের দোকানের গোডাউন হিসেবে ভাড়া দেওয়া হয়। দ্বিতীয় তলায় তিনি স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করেন। নিহত মেয়ে তিথী স্থানীয় মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্রী।কে বা কারা, কী কারণে তার স্ত্রী-সন্তানকে ঘরে ঢুকে হতাহতের ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছেন না বলে জানান তিনি।এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন বলেন, কি কারণে,কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক বলা যাচ্ছে না। তদন্তের মাধ্যমে এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.