1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

মাদারীপুরে গ্রাম আদালতকে আরও গতিশীল করতে অর্ধ বার্ষিক সমন্বয় সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১২৪ বার

সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

আজ ২৮/১/২০২৫ ইং তারিখে মাদারীপুর জেলা প্রশাসক এর সন্মেলন কক্ষে জেলা প্রশাসক এর আয়োজনে গ্রাম আদালতকে গতিশীলতা আনতে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জনাব মুহাম্মদ হাবিবুল আলম উপপরিচালক (উপসচিব) স্হানীয় সরকার, মাদারীপুর। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সন্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা: ইয়াসমিন আক্তার মহোদয়। আরও উপস্থিত ছিলেন মো: নুরে আলম সিদ্দিক সহকারী পরিচালক স্হানীয় সরকার, মাদারীপুর ও শাহ মো:সজীব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাদারীপুর। উক্ত সভা পরিচালনা করেন গ্রাম আদালতের মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসনাত খান।অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয় করতে হলে গ্রাম আদালতের প্রচার বৃদ্ধি করতে হবে। প্রতিটি ইউনিয়নের গ্রাম পুলিশের কাজে লাগাতে হবে এবং চেয়ারম্যান যেন নিয়মিত এজলাসে বসে গ্রাম আদালত পরিচালনা করেন সেই ব্যাপারে সকল ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে। অনুষ্ঠানের সভাপতি এবং স্হানীয় সরকারের উপপরিচালক জনাব হাবিবুল আলম বলেন যে প্রতিটি ইউনিয়নে মাসে অন্তত পাঁচটি মামলা নিষ্পত্তি করতে হবে সমস্ত নথি রেজিস্ট্রার হালনাগাদ রাখতে হবে এবং সকলের সাথে মিলেমিশে কাজ করতে হবে। সাধারন জনগণ যেন গ্রাম আদালতে এসে কোন রকম হয়রানির স্বীকার না হয় সে দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ
(পর্যায় -৩) প্রকল্পের ডাসার ও কালকিনি উপজেলার উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন,শিবচর উপজেলা কো-অর্ডিনেটর পপি আক্তার, মাদারীপুর সদর উপজেলার কো-অর্ডিনেটর শারমিন সুরভী সহ মাদারীপুর জেলার সকল ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগন।বিগত ৬ মাসে গ্রাম আদালতে মামলার দিক থেকে কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়ন পরিষদ প্রথম স্থান অর্জন করেন সেই কারনে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মো: নেয়ামুল হক আকন ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো: ফয়সাল তালুকদারকে মাদারীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং সকল ইউনিয়নের পক্ষ থেকে  অভিনন্দন জানান আজকের অর্ধ বার্ষিক অনুষ্ঠানের সন্মানিত সভাপতি মুহাম্মদ  হাবিবুল আলম (উপসচিব) স্থানীয় সরকার, মাদারীপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.