1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
সলঙ্গায় শীতের শুরুতেই অতিথি পাখির আগমন জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

জয়পুরহাটে মুজিব কোট পুড়িয়ে পদত্যাগ আওয়ামী লীগ নেতা রেজাউলের

  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার

মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলালে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দল থেকে পদত্যাগ করেছেন মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য রেজাউল করিম। তিনি ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হবেন না।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন রেজাউল করিম। মুজিব কোট পোড়ানোর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পদত্যাগের সময় রেজাউল করিম বলেন, এই দলের কর্মকাণ্ড আমার আর ভালো লাগছে না। তাদের আচরণ ও কার্যকলাপেও আমি অসন্তুষ্ট। তাই মুজিব কোট পুড়িয়ে দল থেকে পদত্যাগ করলাম।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বলেন, রেজাউল করিম সবসময় নৈতিক স্খলনের সমস্যায় ভুগতেন। অতীতে তৎকালীন সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের মতো নেতা এমন লোকদের দলে টেনেছিলেন। এর ফলেই আজ এ ধরনের দৃশ্য দেখতে হচ্ছে। ভবিষ্যতে আরও অনেক হাইব্রিড নেতা দলত্যাগ করবেন বলে মনে করি।

এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে আলোচনার ঝড় উঠেছে। অনেকে মনে করছেন, দলের অভ্যন্তরীণ অসন্তোষ ও দ্বন্দ্বই এ ধরনের ঘটনা ঘটার প্রধান কারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.