1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
জামালগঞ্জে হাতপাখার শক্তি প্রদর্শন: সুনামগঞ্জ–১ এ ডা. রফিকুলের পক্ষে জনসমর্থন বাড়ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শা বাহদুরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান রাজশাহীতে নলকূপের মৃত্যুকূপে শিশু সাজিদের করুণ মৃত্যু সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার: উপ-পরিচালক আল মামুন তালুকদার ফেনী সদর ১নং ওয়ার্ড শহরের পেট্রো বাংলা সড়কে এবি পার্টির ঈগল মার্কার গনসংযোগ কুমিল্লাস্থ নাঙ্গলকোট ও লালমাই ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত মির্জাপুরে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বেনাপোল পাটবাড়ী আশ্রমে প্রার্থনা সভা অনুষ্ঠিত

নাগরপুরের শহীদ ক্যাডেট স্কুলে বার্ষিক সমাপনী ক্লাস পার্টি’২৪ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ বার

রামকৃষ্ণ সাহা রামা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

নাগরপুর উপজেলার নিজস্ব ক্যাম্পাসে একমাত্র বহুতলবিশিষ্ট অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ ক্যাডেট স্কুলে বার্ষিক সমাপনী ক্লাস পার্টি’২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ নভেম্বর’২৪ সকাল ১১:০০ ঘটিকায় শহীদ ক্যাডেট স্কুল আঙ্গিনায় বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ধুবড়িয়া সেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ সোহেল রানা এর সভাপতিত্বে গণিত শিক্ষক মোঃ জাহিদুল হাসান জাহিদের সঞ্চালনায় দিনব্যাপী গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ এবং শহীদদের স্মরণে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পরে সকলের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশে কেক কাটার মাধ্যমে ক্লাস পার্টির শুভ উদ্বোধন হয়। এরপর দিনব্যাপী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক গান পরিবেশনা, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাছাই করে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও উপস্থিত সম্মানিত অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য ছিল আলাদা প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ।

পুরস্কার বিতরণী শেষে অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক মোঃ সোহেল রানা এল সমাপনী বক্তব্যের মাধ্যমে ক্লাস পার্টি শেষ হয়।

উক্ত দিনব্যাপী অনুষ্ঠানে শহীদ ক‍্যাডেট স্কুল নাগরপুরের পরিচালক সাবিনা ইয়াসমিন, প্রধান শিক্ষক মাসুদ রানা, সিনিয়র শিক্ষক লিয়াকত হোসেন, সিনিয়র শিক্ষিকা মাছুদা পারভীন জলি, শাহনাজ পারভীন, সাবিহা সুলতানা রিমা, সাঈদা আক্তার এবং বিদ্যালয়ে কর্মরত অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী সহ অধ্যয়নরত সকল ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.