1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার লালমাইয়ের মিতল্লা গ্রামে গোয়েন্দা অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া ইয়াবাসহ যুবক আটক ‎ঝালকাঠিত নারী উদ্যোক্তার ওপর হামলা ও হত্যার হুমকি

  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৬১ বার

মিথুন কর্মকার , আমতলী উপজেলা প্রতিনিধি:

বরগুনার আমতলীতে পারিবারিক কলহের জেরে ফেসবুকে পোস্ট দিয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন নিয়াজ মোর্শেদ তনয় (২৬) নামে এক যুবক।শুক্রবার (২৯ নভেম্বর) ভোর ৫টার দিকে তাদের বসতঘরে বিষপান করলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১টার দিকে মৃত্যুবরণ করেন।

নিয়াজ মোর্শেদ তনয় আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডের মো. নান্নু মোল্লার ছেলে।বিষপানের আগে নিয়াজ মোর্শেদ তনয় তার ফেসবুক পোস্টে পারিবারিক সমস্যা নিয়ে লেখেন, ‘আমার শুভাকাঙ্ক্ষীরা ও পরিচিতজনরা অনেকেই আমার সমস্যার বিষয়ে জানেন। কিন্তু আপনারা হয়তো আসল ঘটনাটা জানেন না। আমি দীর্ঘ ছয় বছর আগে ফারুক গাজীর মেয়ে ফারিয়া জান্নাতী মিমকে পারিবারিকভাবে বিয়ে করি। বিয়ের শুরুতেই রাকিব নামের একটি ছেলে আমাকে বলে, ‘ভাই আপনি আমার বউকে বিয়ে করেছেন। মিমের সঙ্গে আমার কিছুদিন আগে বিয়ে হয়েছে, কিন্তু ওর বাবা-মা মেনে নেয়নি এজন্য আর সংসার হয়নি।’

স্ত্রীর সঙ্গে বিভিন্নজনের অবৈধ সম্পর্কের নানা ঘটনা তুলে ধরে তনয় লেখেন- ‘আমি বাধ্য হয়ে তাকে তালাক নোটিশ পাঠালাম। সে নিজে তাতে স্বাক্ষর করে। তারপর ফেসবুকে একটি বানোয়াট মিথ্যে গল্প সাজিয়ে প্রমাণবিহীন একটি পোস্ট করে। পরে একদিন পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল। তারা নাকি আমার নামে মামলা করেছে, আমি তার মেয়েকে কুপিয়ে হাত কেটে দিয়েছি এবং ১০ লাখ টাকা যৌতুক চেয়েছি।’

বাবা-মা, বোন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের উদ্দেশ্যে নানা আবেগঘন কথা লিখেন তনয়। এ ছাড়াও স্ত্রীর উদ্দেশ্যে তিনি লেখেন, ‘মিম তুমি এবং তোমার পরিবার জিতে গেছ। আমার মা-বাবাকে সন্তানহারা করেছ। আমার মেয়েকে বাবাহারা করেছ। আমার বোনদের ভাই হারা করেছ। এবার তুমি শান্তিতে থাকবে আশা করি।’

তার মৃত্যুর জন্য যাদের দায়ী করে তনয় পোস্ট লিখেন তারা হলো- ফারুক গাজী, মঞ্জু গাজী, মিম, মিঠু গাজী, খালিদ গাজী, প্রিন্স, জসিম, মনু, কালাম মুন্সি ও মঞ্জু গাজীর বউ ও মিঠুর বউ নিশাত।

এ বিষয়ে তনয়ের স্ত্রী মিমের ভাই মিঠু গাজী তনয়ের ফেসবুক পোস্টে করা অভিযোগ অস্বীকার করে তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমার বোনের সঙ্গে দুপক্ষের মিউচুয়াল ডিভোর্স হয়েছে এবং আইনজীবীদের মধ্যস্থতায় সালিশ হয়েছে। আমাদের পরিবারকে হেয় করার জন্য আত্মহত্যার নাটক সাজিয়েছে। এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম কালবেলাকে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.