1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক জাতীয় স্মৃতিসৌধ ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার লালমাইয়ের মিতল্লা গ্রামে গোয়েন্দা অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া ইয়াবাসহ যুবক আটক ‎ঝালকাঠিত নারী উদ্যোক্তার ওপর হামলা ও হত্যার হুমকি

ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সম্মেলন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১০৯ বার

সন্দ্বীপ,চট্টগ্রাম প্রতিনিধিঃ

ইনসাফ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা এ প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সম্মেলন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার বিকেল ৩ টায় উপজেলা কমপ্লেক্স কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মাহাবুবুর রহমান নাহিয়ান,

ইসলামী ছাত্র আন্দোলন সন্দ্বীপ সাংগঠনিক শাখার সভাপতি মুহাম্মদ জিহাদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ খায়রুল কবির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মাইনউদ্দীন, জাতীয় শিক্ষক ফোরাম সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাস্টার মাকছুদুর রহমান ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ মুহাম্মদ মহিবউল্ল্যাহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাস্টার মাহামুদুল হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বক্কর ছিদ্দিক, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ ইসমাইল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়া, ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মুফতি শেখ জাহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন সন্দ্বীপ সাংগঠনিক শাখার সাবেক সভাপতি রেজাউল করিম রণি প্রমুখ। সম্মেলনে ইয়াছিন আরাফাত ভূইয়া কে সভাপতি, আশরাফুল আলম কে সহ-সভাপতি এবং নাজমুস সাকির আবরার সাধারণ সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সন্দ্বীপ সাংগঠনিক শাখা কমিটি ঘোষণা করা হয়। পরে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি শেখ মাহাবুবুর রহমান নাহিয়ান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.