1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
বিজয়ের মাসে বি এইচ বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব খালেদা জিয়ার রোগমুক্তি ও এডভোকেট কবির হোসেনের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল দেশ নেত্রীর আরোগ্য কামনায় বিশেষ দোয়া; ফেনী- ১ এর আরিফুর রহমান মজুমদার ও জিয়াউল হক ভূঁইয়া” সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী কৃষক আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাপরাশিরহাটে রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ টাঙ্গাইল-আরিচা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবিতে নাগরপুরে মানববন্ধন ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মর্মান্তিক মৃত্যু বনবাড়িয়া নুরানী মাদ্রাসায় কুরআন সবক

নরসিংদীর মাধবদী থানা থেকে ডাকাতির মামলার আসামি ছিনিয়ে নিতে হামলা ও ভাঙচুর।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার

মোঃ কামাল হোসেন প্রধান,জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর মাধবদী থানা থেকে ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নিতে মাধবদী থানায় হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অদ্য ৩০ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
অভিযুক্তকে ছিনিয়ে নিতে পারেনি দুর্বৃত্তরা। খবর পেয়ে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার কথা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, হামলায় জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। জানা গেছে, গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটি তেলবোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। তেল বোঝাই ট্রাকটি ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী এলাকা থেকে ছিনতাই হয়। ওই ঘটনায় তেলের মালিক মাধবদী থানায় অভিযোগ করেন। এরই ভিত্তিতে মাধবদী টাটাপাড়া ৬নং ওয়ার্ডের পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানবির হোসেনকে আটক করে মাধবদী থানা পুলিশ। এরই জের ধরে মাধবদী পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেন ও তার ছেলে তানবির হোসেনের সমর্থকরা মাধবদী থানায় হামলা চালায়। ওই সময় থানার জানালার গ্লাসসহ বেশ কিছু স্থানে ভাঙচুর চালায়। পরে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে থানা হাজাতে থাকা অভিযুক্ত তারভিরকে ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা।
মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, আসামি ছিনিয়ের নেয়ার জন্য কিছু দুষ্কৃতিকারী থানার গেইটে হামলা করেছিল। আমরা এলার্ট ছিলাম। তারা ভেতরে ঢুকতে পারেনি। অভিযুক্তরা থানায় নিরাপদে রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লাহ বলেন, গত রাতে ডাকাতি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আমরা ধারনা করছি, এই দুইটির একটি কারণে দুর্বৃত্তরা থানায় হামলা করেছে। হামলাকারীরা থানার দরজা ও কিছু জানালার গ্লাস ভাঙচুর করেছে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
প্রসঙ্গত, সরকার পতনের পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী, পুরিন্দা, ছনপাড়া এবং বাগবাড়ী এলাকায় সড়কে মালবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা ভয়ানক ভাবে বেড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.