বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

দপদপিয়া ইউনিয়ন কলেজের উন্নয়ন তহবিলের অর্থ থেকে নিচ্ছে শিক্ষকরা বাড়ি ভাড়া: শিক্ষার্থীদের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৩:৪৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
দপদপিয়া ইউনিয়ন কলেজের উন্নয়ন তহবিলের অর্থ থেকে নিচ্ছে শিক্ষকরা বাড়ি ভাড়া: শিক্ষার্থীদের অভিযোগ

কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

 

কলেজের নিজস্ব তহবিলের অর্থ দিয়ে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ না করেই সেই তহবিলের অর্থ থেকে শিক্ষকরা বছরে প্রায় ২৬ লক্ষ টাকার বাড়ি ভাড়া গ্রহণ করেন বলে অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের বিরুদ্ধে।

কলেজটির বিভিন্ন শ্রেনীকক্ষের দেয়ালের পলেস্তারা খসে পরেছে, শিক্ষার্থীদের বসার বেঞ্চের দশাও নাজেহাল ভেঙে উচু নিচু হয়ে গেছে। কোথাও কোথাও ফাটল ধরেছে দেয়ালে,অসম্পূর্ণ পরে আছে কয়েকটি দেয়ালের সংস্কার কাজ,ভেঙে ঝুলে আছে জানালা অথচ সেগুলোর কিছুই সংস্কারে মন নেই প্রতিষ্ঠান প্রধানের। বরং তহবিলে অর্থ জমা হলেই সকলে ব্যস্ত হয়ে ওঠেন বাড়ি ভাড়া বাবদও আর্থিক অতিরিক্ত ভাতা গ্রহনে। যাতে তহবিল থেকে প্রতি মাসে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা,বছরে যার পরিমাণ প্রায় ছাব্বিশ লক্ষ টাকার বেশি খরচ হয়ে যাচ্ছে শুধু শিক্ষকদের বাড়ি ভাড়ার নামে।

দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নানামুখী এসব সমস্যার কথা জানালেও কর্তৃপক্ষ কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ না করায়।শিক্ষার্থীরা লিখিত অভিযোগ করেছেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। এতে তারা উল্লেখ করেছেন,কলেজটিতে প্রায় ১৪০০ শিক্ষার্থী রয়েছেন বিভিন্ন শাখায়। কলেজটির অনেক কক্ষেই বৈদ্যুতিক পাখার সংকটে গরমে তাদের কস্ট হয়,কলেজের কোনো সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতদের অবাধ প্রবেশ কলেজের নিরাপত্তায় বিঘ্ন ঘটায়।এছাড়াও কলেজটির শেনীকক্ষ বৃদ্ধি,পুরনো দেয়াল মেরামত সহ অনেক সংস্কার প্রয়োজন হলেও তা না করেই কলেজ তহবিলের অর্থ থেকে শিক্ষকরা বাড়ি ভাড়া বাবদ অর্থ গ্রহন করেন যেই অর্থ দিয়ে কলেজের উন্নয়ন সম্ভব ছিলো।তারা বিধি বহি:ভুত এই বাড়ি ভাড়া গ্রহণ প্রথা বিলুপ্ত করে সেই অর্থে কলেজটির উন্নয়ন এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদানেরও দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন শিক্ষানুরাগী বলেন,শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সব সময় এতিম হয়। এগুলোর খোজখবর নেয়ার মতো লোকজন এখন আর সমাজে খুব একটা পাওয়া যায় না। আগে মানুষ এসব যায়গায় দান করতো,এখন উল্টো লুটপাট করে। অধিকাংশ ক্ষেত্রেই যারাই এগুলোর দায়িত্ব নেন তারা বানিজ্যিক চিন্তায়ই নেন।বিনিয়োগ করে সভাপতি হন,সভাপতি হয়ে নিয়োগ বানিজ্য সহ অন্যান্য ফয়দা নিয়ে হারিয়ে যান।লুটপাটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দিনে দিনে ধ্বংসের শেষ প্রান্তে যাচ্ছে।

 

নাম গোপন রাখার শর্তে আরেকজন শিক্ষার্থী জানিয়েছেন,এটা অনেক দিনের অভিযোগ যে কলেজের শিক্ষকরা কলেজ তহবিলের অর্থ থেকেও তাদের নিজেদের বাড়ি ভাড়া বাবদ বছরে প্রায় ছাব্বিশ লক্ষ টাকা গ্রহণ করেন। অথচ এই তহবিল দিয়ে কলেজের নানবিধ উন্নয়ন কাজ করা সম্ভব ছিলো। এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা এর প্রতিকার চাই। এ বিষয়ক একটি সরকারি নিতীমালা পর্যবেক্ষণেও শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অর্থ দিয়ে শিক্ষকদের বাড়ি ভাড়া গ্রহনের সুস্পষ্ট নির্দেশনা নিতীমালায় খুজে পাওয়া যায় না, সাধারণত একটি রেজুলেশন করে সেই বলেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এধরণের আর্থিক অনিয়ম করে থাকে। প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানের প্রতি কর্তৃপক্ষ বা কর্মকর্তারা আন্তরিকতা ও দ্বায়বদ্ধতা অনুভব না করলে এভাবেই ধীরে ধীরে ধ্বংসের দিকে যায় সাজানো প্রতিষ্ঠানও।

এ বিষয়ে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমরানা পারভীনের সাথে যোগাযোগের জন্য তার মুঠোফোনে ফোন করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম বলেন-একটি অভিযোগ আমার কাছে এসেছে তাই এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হচ্ছে, তদন্ত প্রতিবেদন পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

1

নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম
নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

সোলাইমান হোসাইনঃ

টাঙ্গাইলের নাগরপুরে ফসলি জমি ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ এলাকায় ধলেশ্বরী নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ড্রেজারসহ বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। ​রাজনৈতিক খোলস পাল্টেও শেষ রক্ষা হলো না ড্রেজার মালিক রমজানের। ​অনুসন্ধানে জানা যায়, পার্শ্ববর্তী সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ইউপি সদস্য রমজান আলী এই সিন্ডিকেটের মূল হোতা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে ভোল পাল্টাতে পটু এই জনপ্রতিনিধি বিগত আওয়ামী সরকারের সময় প্রভাব খাটিয়ে মাটির ব্যবসা চালালেও বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে নদী ও কৃষিজমি উজাড় করছিলেন। প্রশাসনকে তোয়াক্কা না করে এবং কথিত কিছু সংবাদকর্মীকে ‘ম্যানেজ’ করে তিনি এই ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছিলেন। তবে সোমবারের অভিযানে তার সেই অবৈধ তৎপরতা বন্ধ করে দেয় প্রশাসন। ​ ​অভিযান পরিচালনাকালে দেখা যায়, নির্বিচারে বালু উত্তোলনের ফলে কলমাইদ এলাকার ফসলি জমিগুলো নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া বর্ষার আগেই নদীতীরবর্তী এলাকায় তীব্র ভাঙন আতঙ্ক দেখা দিয়েছিল। জনস্বার্থ বিবেচনায় সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই ড্রেজিং পাইপ ও মেশিনারি সরঞ্জাম বিনষ্ট করে। ​ ​অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক সংবাদ মাধ্যমকে জানান: ​”পরিবেশ বিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আপসহীন। প্রভাবশালী যেই হোক না কেন, সরকারি সম্পদ ও জনপদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কাউকেই আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হবে না।” ​অভিযানকালে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এলেও আতঙ্ক কাটেনি। তবে এলাকাবাসীর দাবি, অভিযান পরবর্তী সময়ে চক্রটি যেন পুনরায় নদী দখল করতে না পারে, সেজন্য স্থায়ী নজরদারি প্রয়োজন।

1

সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কেন্দ্রীয় কাউন্সিল গঠন, সভাপতি জাফর ও সম্পাদক ইমন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:১৫ পিএম
সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কেন্দ্রীয় কাউন্সিল গঠন, সভাপতি জাফর ও সম্পাদক ইমন

নিজস্ব প্রতিনিধিঃ

দেশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে নতুন করে সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ”-এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় সংগঠনের এক ভার্চুয়াল সভা শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে সাংবাদিকদের ওপর অব্যাহত নির্যাতন ও হয়রানি বন্ধে শিগগিরই ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষণা করা হবে। এতে সাংবাদিকদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে থাকবেন আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্রনেতা, এনজিও প্রতিনিধি, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও মানবাধিকার কর্মীরা। সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সংগঠনটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে মাঠপর্যায়ে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে গেলে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে শাখা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি কার্যক্রম বিস্তৃত করে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক ভার্চুয়াল সভায় কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নের মাধ্যমে বাকি পদগুলো দ্রুত পূরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হেড লাইন চেঞ্জ করে দিন

1

নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন মনোয়ারা বেগম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম
নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন মনোয়ারা বেগম

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোয়ারা বেগম মনোনীত হয়েছেন। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাছিম উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ মনোনয়ন প্রদান করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) বিধিমালা ২০১৯-এর ৭ নম্বর ধারার ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আগামী দুই বছর তিনি গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে বিশেষ প্রয়োজনে ভাইস-চ্যান্সেলর যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

একই আদেশে কলেজটির পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠনের লক্ষ্যে সভাপতি হিসেবে মনোয়ারা বেগমের সুপারিশক্রমে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী তিনজন শিক্ষানুরাগী সদস্যের নাম প্রস্তাব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনোয়ারা বেগম বলেন, “নাগরপুর মহিলা কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে আমি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।”

এদিকে, তার এ মনোনয়নে স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে কলেজটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।