মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

জামালপুর জেলা প্রতিনিধঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে ৩ মাদকসেবী প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ডসহ অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুন) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

এসময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক খসরু আল মামুন, উপ- পরিদর্শক আনোয়ার হোসেন।

দন্ডপ্রাপ্তরা হলেন বকশীগঞ্জ পৌর এলাকার মৃত ইউসুফের ছেলে শান্ত(২৩), মিয়াপাড়ার মৃত আইজল হকের ছেলে আজিজ মিয়া এবং নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পানিসা ইউনিয়নের আশ্রাব আলীর ছেলে সোহাগকে বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর রহিমপুর থেকে মাদক সেবনের সময় আটক করা হয় ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,। শান্ত, আজিজ নামের ২ জনকে মাদক সেবনের সময় পৌর শহরের হাইস্কুল এলাকা থেকে আটক করা হয় ও সোহাগকে উপজেলার ধানুয়াকামালপুর রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে । পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা করে অর্থদণ্ড ও আজিজকে আরো১২ দিনের এবং সোহাগকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় তাদেরকে সাজা দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান বকশীগঞ্জে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

জামালপুর সীমান্তে আরও ১৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৩১ পিএম
জামালপুর সীমান্তে আরও ১৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুর সীমান্তে আবারও পুশইনের চেষ্টা করেছে বিএসএফ।

সোমবার দিবাগত মধ্যরাতে দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তের কুমারেরচর এলাকায় এঘটনা ঘটে।

জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসী জানায়, গত কয়েকদিন থেকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে বিএসএফ।

রোববার রাতে বাঘারচর ও পাথরের চর সীমান্তের কাছে কুমারেরচর এলাকা দিয়ে ভারতের বিএসএফ সার্চ লাইট বন্ধ করে দিয়ে ১৮ জনকে পুশইনের চেষ্টা চালায় কিন্তু জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। পুশইনের চেষ্টা করা হলে জামালপুর সীমান্তে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা লাঠিসোঠা নিয়ে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেয়। এতে করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই অঞ্চলে।

এর আগে শনিবার রাতে বড়াইবাড়ী সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণে ব্যর্থ হয় বিএসএফ।

জামালপুর বিজিবি জানায়, কয়েকদিন থেকে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি পুশইনের সকল চেষ্টা ব্যর্থ করে দেয়।

1

নাগরপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৭:৪২ পিএম
নাগরপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নন্দপাড়া পূর্ব গ্রামে বিহুলা বেগম (৬২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ। সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার নন্দপাড়া পূর্ব গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিহুলা বেগম ওই গ্রামের মৃত রোখমান খানের স্ত্রী। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বিহুলা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার কারণে মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করতেন বলে পরিবারের দাবি। রোববার (৭ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার শেষে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। সোমবার সকাল ১০টা পার হয়ে গেলেও তিনি ঘুম থেকে না ওঠায় তার পুত্রবধূ ডালিয়া আক্তার ঘরের দরজায় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে তিনি ঘরের কাঠের আড়ার সঙ্গে সুতার রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বিহুলা বেগমকে ঝুলতে দেখেন। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুত্রবধূ ডালিয়া আক্তার ও প্রতিবেশী রহিমা বেগম রশি কেটে মরদেহ নিচে নামান। ঘটনার সময় নিহতের ছেলে ছালাম খান (৪৫) গাজীপুরের রাসেল মার্কেটে তার কাঁচামালের ব্যবসায়িক কর্মস্থলে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন এবং আত্মীয়-স্বজনদের বিষয়টি অবহিত করেন। পরে তিনি নাগরপুর থানায় একটি অপমৃত্যুর সংবাদ দেন। খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত করা হচ্ছে।