শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

পলিসি অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থী মনোনয়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১২:০৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
পলিসি অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থী মনোনয়ন

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)

বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট (বিজিএমইএ), আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা কর্তৃক আগামী ১১/০১/২০২৫ ইং তারিখ থেকে ২২/০৩/২০২৫ তারিখ পর্যন্ত ১০ (দশ) সপ্তাহব্যাপী পলিসি অ্যানালাইসিস শীর্ষক ২য় ব্যাচের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। Skill for Industry Competitiveness and Innovation Programme (SICIP) প্রকল্পের আওতায় অর্থ বিভাগ কর্তৃক এ প্রশিক্ষণ কোর্সটির অর্থায়ন করা হবে। এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য ২০ (বিশ) জন কর্মকর্তাকে মনোনয়ন প্রদান করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব হাওলাদার আবু সাঈদ কর্তৃক স্বাক্ষরিত এক পত্র সূত্রে এ তথ্য জানা যায়।

প্রশিক্ষণে মনোনীত কর্মকর্তাগণ হলেন: (১) অতীন কুমার কুন্ডু, যুগ্মসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়; (২) মোহাম্মদ মনসুর উদ্দিন, উপসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়; (৩) মো: আবুজাফর রিপন, পরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা; (৪) শারমিন সুলতানা, উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; (৫) মো: রাজিবুল আলম, উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব), জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধান উপদেষ্টার কার্যালয়; (৬) পুলক কান্তি চক্রবর্তী, সিনিয়র সহকারী সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়; (৭) মো: রিফাত ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা; (৮) হোসাইন মোহাম্মদ হাই জকি, প্রধান নির্বাহী কর্মকর্তা, কুড়িগ্রাম পৌরসভা; (৯) ইশতিয়াক আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব), সাতক্ষীরা পৌরসভা; (১০) মো: আব্দুল্লাহ আল মাহফুজ, প্রধান নির্বাহী কর্মকর্তা, লালমনিরহাট পৌরসভা; (১১) মাসুমা জামান, উপসচিব (ড্রাফটিং), লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ; (১২) তারিন মসরুর, সিনিয়র সহকারী সচিব (সচিবের একান্ত সচিব), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়; (১৩) ড. ইন্দ্রনী ধর, সহকারী অধ্যাপক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; (১৪) ফারহানা আক্তার, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি হরগংগা কলেজ, (১৫) রেক্সোনা খানম, প্রভাষক, প্রাণিবিদ্যা, শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোপালগঞ্জ; (১৬) সুরাইয়া হক, প্রভাষক (প্রাণিবিদ্যা), শহীদ বুলবুল সরকারি কলেজ, সিলেট; (১৭) মো: শাহাবুদ্দিন কবীর বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ইন- সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরা; (১৮) কানাই লাল সরকার, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোনা; (১৯) মো: হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার, এসপিবিএন-২ মোহাম্মদপুর, ঢাকা; (২০) মো: আলিমুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাডা), গাজীপুর।

০৫টি শর্ত সাপেক্ষে উল্লেখিত কর্মকর্তাগণকে পলিসি অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ কোর্সে মনোনীত করা হয়। শর্তগুলো হলো: (১) কোর্সটি বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট (বিজিএমইএ) ই-৩৩, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। (২) মনোনীত কর্মকর্তাগণকে স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সম্মতি গ্রহণ পূর্বক আগামী ১১/০১/২০২৫ ইং তারিখ সকাল ৮.৩০ টার মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট (বিজিএমইএ) ই-৩৩, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকাতে যোগদান করতে হবে। অন্যথায়, আগামী ১১/০১/২০২৫ ইং তারিখ  হতে মনোনীত কর্মকর্তাগণ প্রশিক্ষণকালীন সময়ের জন্য নিজ নিজ কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand released) বলে গণ্য হবেন। প্রশিক্ষণ শেষে কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন; (৩) প্রয়োজনে: ড. দেবাশিস দাশ, ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর, বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট,
বিজিএমইএ) ই-৩৩, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা (মোবাইল: ০১৯৩২৬৯৮৪৭২) এর সাথে যোগাযোগ করা যাবে; (৪) প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ বেতন ও ভাতাদি নিজ নিজ দপ্তর হতে প্রাপ্য হবেন; (৫) কোর্সটি অনাবাসিক।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।