দুয়াজানি ছাত্রসমাজ আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ সোলায়মান হোসাইনঃ
দুয়াজানি ছাত্রসমাজ আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃশহিদুর রহমান মনির। এই টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়া সংস্কৃতিকে উৎসাহিত করতে এবং আরাফাত রহমান কোকোর স্মৃতিকে সম্মান জানানোর উদ্দেশ্যে আয়োজিত হয়েছে।
মীর খালিদ মাহবুব রাসেল তার বক্তব্যে টুর্নামেন্টের গুরুত্ব ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এবং ছাত্রসমাজের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, ক্রিকেটের মতো খেলার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও দলগত কাজের মনোভাব গড়ে উঠে। এছাড়াও, তিনি আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এসময় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুগ্ম আহ্বায়ক, নাগরপুর উপজেলা ছাত্রদল,মোঃ দেওয়ান সোহেল আহম্মেদ রানা, রুপক খান,যুগ্ম-আহ্বায়ক, নাগরপুর উপজেলা ছাত্রদল,ফরিদুজ্জামান মনির,যুগ্ম-আহব্বায়ক, নাগরপুর উপজেলা ছাত্রদল,মোঃ মোস্তাকিম মিয়া,যুগ্ম-আহ্বায়ক,নাগরপুর উপজেলা ছাত্রদল,আশরাফুল ইসলাম আসলাম,আহ্বায়ক, নাগরপুর কলেজ ছাত্রদল,মোঃমনির হোসেন,সদস্য সচিব,নাগরপুর কলেজ ছাত্রদল,ইয়ামিন মিয়া আকাশ,সভাপতি, নাগরপুর ইউনিয়ন ছাত্রদল, মোঃ কাউছার হামিদ,সাধারণ সম্পাদক, সহবতপুর ইউনিয়ন ছাত্রদল সহ স্থানীয় এলাকাবাসী।
উদ্বোধনী খেলাটি ছিল উৎসবমুখর ও প্রতিযোগিতামূলক। খেলায় জুয়েল একাদশকে হাড়িয়ে বিজয়ই পুরস্কার জিতে নেন মাসুদ একাদশ।স্থানীয় ক্রিকেটপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল মুখরিত। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো তাদের দক্ষতা ও মনোভাব প্রদর্শনের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।













