সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের শিবচর উপজেলার ও পৌরসভা পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ ফেব্রুয়ারি দুপুরে শিবচর উপজেলা স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে শিবচর উপজেলা ও পৌরসভা মহিলা দলের আয়োজিত
বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের শিবচর উপজেলার ও পৌরসভা পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার। শিবচর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক সুহাদা বেগম সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা মহিলা দলের সদস্য সচিব শিল্পী আক্তার নীলা, মাদারীপুর জেলা মহিলা দলের সহসাধারন সম্পাদক সালমা আক্তার মীম, মাদারীপুর জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক হাসিনা বেগম, মাদারীপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লাইজু আক্তার,মাদারীপুর জেলা মহিলা দলের সহ সভাপতি ইয়াসমিন আক্তার মলি, শিবচর পৌরসভা মহিলা দলের আহবায়ক নুরুন্নাহার বেগম, শিবচর উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক সেলিনা আক্তারসহ স্থানীয় মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||