সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকের সব এলাকায় চলছে যৌথ বাহিনীর "অপারেশন ডেভিল হান্ট" সোমবার রাতে থানা পুলিশের এক অভিযানে গ্রেফতার হন যুবলীগ নেতা মোঃ জানে আলম। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া হাসান ও সেকেন্ড অফিসার এস আই মোঃ আব্দুস সাত্তার ও এস আই মোঃ সিকান্দর আলী। গ্রেফতারকৃত মোঃ জানে আলম উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও গনেশপুর নোয়াগাও গ্রামের মৃত ফরিদ উদ্দিনের পুত্র এবং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হাজী বুলবুল আহমদের ছোট ভাই। কবি মোঃ জানে আলম ব্যবসায়ী ও একটি অন লাইন প্রেসক্লাবের সদস্য। মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক। পুলিশ সুত্রে জানাগেছে, মোঃ জানে আলম নাশকতা সৃষ্টি ও অন্তর্বতীকালীন সরকারের পতন ঘটানো সহ সরকার বিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||