মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জের নির্দেশে এসআই(নিঃ) রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন তেলিখালী সাকিনস্থ জনৈক ফজলুল হক হাজীর বাড়ীর সামনে হইতে ১১ ফেব্রুয়ারি ১০ বোতল ভারতীয় তৈরী ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মিলন আহম্মেদ (১৯), পিতা-মোঃ ফজলুল হক, মাতা-মোছাঃ রোকিয়া খাতুন, সাং-বাঘাইতলা তেলিখালী, থানা-হালুয়াঘাট,জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।উদ্ধারকৃত ১০ বোতল ফেনসিডিল উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||