বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

 

মোঃ নজরুল ইসলাম খান:

ঐতিহ্যবাহী বিদ্যাপী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্ববৃহৎ বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর আবু জাফর মোহাম্মদ
আরিফ হোসেন বক্তব্যের মাধ্যমে পিঠা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এই
বছর পিঠা অনুষ্ঠানের স্টলগুলো বিভাগ অনুযায়ী বিভক্ত না করে অনুষদ হিসেবে
ভাগ করা হয়েছে।কলা, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, সমাজবিজ্ঞান, ডিগ্রী, একাদশ মানবিক, একাদশ বিজ্ঞান, একাদশ ব্যবসায় ও দ্বাদশ শ্রেণির স্টল হিসেবে ভাগ করা হয়েছে। উদ্বোধনের পর মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রত্যেকটি স্টল পর্যবেক্ষণ করেন। উক্ত অনুষ্ঠানে জনাব মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন
জনাব তাসমিয়া সুলতানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু জাফর
মোহাম্মদ আরিফ হোসেন, অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু হানিফ, সম্পাদক, শিক্ষক পরিষদ,
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। সভাপতিত্ব করেন প্রফেসর আব্দুল কাদের আলম শাহ,
বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ ও আহবায়ক পিঠা উৎসব উদযাপন কমিটি, আরো
উপস্থিত ছিলেন প্রফেসর দিলারা আক্তার খান প্রমুখ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও
গণমাধ্যম কর্মী। বক্তব্যে বক্তারা বলেন তরুণরাই পারে দেশকে বদলাইয়ে দিতে যেটা
তারা ৫ আগস্টের গণঅভ্যুত্থানে দেখিয়ে দিয়েছে। পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা
গ্রাম বাংলার ঐতিহ্য গুলো স্মরণ করতে পারছে। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার বিভিন্ন
ধরনের পিঠা দেখা গিয়েছিল পিঠা উৎসবে। শিক্ষার্থীরা মনে করেন এই ধরনের
উৎসবের মাধ্যমে তারা তাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো অনুধাবন করতে পেরে
খু্বই খুশি ও আনন্দিত।

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মনা =যশোর জেলা প্রতিনিধিঃ

ইং – ০৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশেক হাসান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, যশোর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এ সময় আরও উপস্থিত জেলা নির্বাচন অফিসার যশোর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন।