রেজওয়ান বাদশা - দিনাজপুর, নবাবগঞ্জ প্রতিনিধিঃ
দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার সবুজ (৪৫) ও ভাদুরিয়া ইউপি চেয়ারম্যান নৌকা প্রতিকের বাবুল আহসানুল কবির শামিমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আঃ মতিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান শামিমকে গ্রেপ্তার করে এবং দাউদপুর এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সবুজ কে গ্রেফতার করা হয়েছে। শামিম চেয়ারম্যান উপজেলা ভাদুরিয়া ইউনিয়নের পুঠিহার গ্রামের মতিয়ার রহমানের ছেলে ।
জানা যায়,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আঃ মতিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||