সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো হোসেনপুরের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী

ফারিছ আহমদ হোসেনপুর উপজেলা প্রতিনিধি, হোসেনপুর:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের প্রাপ্তি আইডি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নোহা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবার সকালবেলা স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী যানবাহন নোহাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নোহা স্কুলের একজন মেধাবী ছাত্রী ছিল বলে জানিয়েছেন তার শিক্ষকরা। তার অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রশাসন দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং চালকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকাবাসী ওই সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও স্কুলের সামনে ট্রাফিক ব্যবস্থার উন্নতির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় নোহার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন স্কুল কর্তৃপক্ষসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।







