শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

চিরিরবন্দরে ট্রাক্টর-এক্সেভেটরের নিচে চাপা পড়ে এক্সেভেটর চালক নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
চিরিরবন্দরে ট্রাক্টর-এক্সেভেটরের নিচে চাপা পড়ে এক্সেভেটর চালক নিহত

প্রসেনজিৎ চন্দ্র শর্মা:

রানীরবন্দর-চিরিরবন্দর আঞ্চলিক সড়কে ট্রাক্টর-এক্সেভেটর (ভেকু) নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক্সেভেটর চালক নিহত এবং ট্রাক্টর চালক গুরুতর আহত হয়েছে। এ সড়ক দুর্ঘটনাটি গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রানীরবন্দর-চিরিরবন্দর আঞ্চলিক সড়কে আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমুহা গ্রামের হাইছো রাইস মিলের সন্নিকটে ঘটেছে।
দুর্ঘটনার অন্তত ৫ ঘন্টাপর নিহত এক্সেভেটর চালকের মরদেহ ও গুরুতর আহত ট্রাক্টর চালককে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসকর্মীরা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এক্সেভেটর (ভেকু) চালক জুয়েল রানা (২৬) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মুরসিংদা গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে এবং আহত ট্রাক্টর চালক সাজেদুর রহমান (২২) চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের হাজীপাড়ার সাদেকুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় ট্রাক্টর লোবেটে করে একটি এক্সেভেটর (ভেকু) মেশিন নিয়ে চিরিরবন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে আন্ধারমুহা গ্রামের হাইছো রাইস মিলের সন্নিকটে ট্রাক্টরের সামনের চাকা ভেঙ্গে গেলে ট্রাক্টরটি এক্সেভেটরসহ সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় জুয়েল রানা ও সাজেদুর রহমান ট্রাক্টর ও এক্সেভেটরের নিচে চাপা পড়ে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার পূর্বে ট্রাক্টর লোবেটে করে একটি এক্সেভেটর (ভেকু) মেশিন নিয়ে চিরিরবন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে আন্ধারমুহা গ্রামের হাইছো রাইস মিলের সন্নিকটে দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনার অন্তত ৫ ঘন্টাপর মরদেহ ও জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়।
01309545466

1

মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম
মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

 

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

ইং ১২/০৩/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২১:০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম কোতোয়ালি থানাধীন মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল কাউন্টারের সামনে অবস্থানরত ঈগল পরিবহনের মধ্যে এক জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করে শাপলা খাতুন @ সপ্না (২৮) নামক একজন নারী কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার কাছে মাদক তৈরীর কাঁচামাল আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ঈগল পরিবহনের বক্সে তল্লাশী করে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি) ও পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই কাঁচামালের মাধ্যমে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরী করা হয়।

আসামীকে ইং ১৩/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীর নাম ও ঠিকানাঃ-
০১। শাপলা খাতুন @ সপ্না (২৮)
পিতাঃ- আক্তারুজ্জামান
সাং- আখড়া খোলা
থানা- সাতক্ষীরা সদর
জেলা- সাতক্ষীরা।

জব্দঃ
০১। এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি)
০২। পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার।

1

মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৩৭ পিএম
মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় দৈনিক বিজয় নিউজের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গতকাল রাতে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভূল্লী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাটিগাড়া ও কেয়ারীগাঁও এলাকায় মাদকের বিস্তারের বিষয়ে একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, আজ সকালে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার বাবার কাছে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানা গেছে।
সাংবাদিক নাজিমুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

1

​বেনাপোল পৌর নির্বাচন: আলোচনায় বিএনপি নেতা ও ব্যবসায়ী ব্যক্তিত্ব আতিকুজ্জামান সনি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৩৪ পিএম
​বেনাপোল পৌর নির্বাচন: আলোচনায় বিএনপি নেতা ও ব্যবসায়ী ব্যক্তিত্ব আতিকুজ্জামান সনি

 

মনা =যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এখন আলোচনার তুঙ্গে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এ কে এম আতিকুজ্জামান সনি। তিনি একাধারে বেনাপোল ট্রাক মালিক সমিতির সভাপতি এবং পৌর বিএনপি’র সহ-সভাপতি। আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে বন্দর নগরীতে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে এখন অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।

​দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য এবং পরিবহন খাতের সঙ্গে জড়িত থাকায় ব্যবসায়ী মহলে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। বিশেষ করে ট্রাক মালিক সমিতির নেতৃত্বে থাকাকালীন শ্রমিক ও মালিকদের অধিকার আদায়ে তার বলিষ্ঠ ভূমিকা তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে।

পৌর বিএনপি’র শীর্ষ নেতৃত্বে থাকায় দলের একটি বড় অংশ তাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছে।
​ স্থানীয় ভোটারদের মতে, বেনাপোল একটি আন্তর্জাতিক মানের বন্দর হওয়া সত্ত্বেও নাগরিক সুযোগ-সুবিধার দিক থেকে পিছিয়ে আছে। সনি তার বিভিন্ন ঘরোয়া বৈঠকে আধুনিক ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ার অঙ্গীকার ব্যক্ত করছেন।

বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান,এতিমদের জন্য নিজ উদ্যোগে পরিচালিত মাদ্রাসা প্রতিষ্ঠান এবং করোনাকালীন মানবিক সহায়তার কারণে সাধারণ মানুষের মধ্যে তার একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে।

​বেনাপোলের বড় আঁচড়া ও দিঘীরপাড় এলাকার বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায়, তারা এমন একজন মেয়র চান যিনি বন্দরের যানজট নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান করতে পারবেন। আতিকুজ্জামান সনি’র সাংগঠনিক দক্ষতা দেখে অনেকেই তাকে এই পরিবর্তনের কারিগর হিসেবে দেখতে চাচ্ছেন। ​তবে নির্বাচনের চূড়ান্ত সমীকরণ নির্ভর করছে দলীয় সিদ্ধান্ত এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশের উপর।