সিয়াম বাবু - স্টাফ রিপোর্টার বগুড়াঃ
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত জাতীয় অনুর্ধ্ব-১৮ যুব কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ বগুড়া জেলা বালক দলকে সংবর্ধনা দিয়েছেন পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সুপার ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, কোচ ফারুক হোসেন, রোমানসহ জেলা যুব কাবাডি বালক ও বালিকা দলের সদস্যরা। পুলিশ সুপার উদীয়মান কাবাডি খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং কাবাডির উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রতি দেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||