আবু নাসের মহিউদ্দিন কুয়েত প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান ৩-দিনের কুয়েত সফরকালে কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করেন। এই সফরের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ হতে দক্ষ জনবল নিয়োগ এবং অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশী সদস্যদের মনোবল বৃদ্ধিসহ কুয়েত সশস্ত্র বাহিনীর সাথে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করেন।
কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সহ পাঁচসদস্য বিশিষ্ট প্রতিনিধি দলসহ গত ১৬ হতে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েত সফর করেন।
গত রবিবার তিনি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। এ সময় কুয়েত সশস্ত্র বাহিনীর পক্ষে মেজর জেনারেল রাশেদ আহমেদ আল-শানফা কর্তৃক সফরকারী দলকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উক্ত সফরের প্রথম দিনে সেনাবাহিনী প্রধান বিএমসি পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি সফরে অংশ হিসেবে কুয়েতের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও বাহিনীর ব্যক্তিগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় অংশগ্রহণ করেন সেনাপ্রধান।
১৭ ফেব্রুয়ারি তিনি কুয়েত ন্যাশনাল গার্ড (কেএনজি) এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হাশিম আল রিফাই এবং কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ডঃ আব্দুল্লাহ মিশাল আল-সাবাহ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। তিনি ১৮ ফেব্রুয়ারি সকালে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন শেষে কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চীফ অব ষ্টাফ মেজর জেনারেল সাবাহ জাবের আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ এর সাথে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহন করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান সশস্ত্রবাহিনী সদরদপ্তরে পৌছালে কুয়েত সশস্ত্র বাহিনীর একটি চৌকষ দল কর্তৃক তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি মোবারক আল আব্দুল্লাহ জয়েন্ট কমান্ড এন্ড ষ্টাফ কলেজ পরিদর্শন করেন এবং কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশেষ মধাহ্নভোজে অংশগ্রহন করেন সেনা প্রধান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||