বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

নন্দপাড়া পশ্চিম কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কল্পে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নন্দপাড়া পশ্চিম কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কল্পে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাম কৃষ্ণ সাহা রামা, টাংগাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া পশ্চিম কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে এক বিশেষ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ও সামাজিক ঐক্যকে আরও সুদৃঢ় করতে এই মাহফিল বিশেষ ভূমিকা পালন করে।

ওয়াজ ও দোয়া মাহফিলটি নন্দপাড়া পশ্চিম কেন্দ্রীয় জামে মসজিদে ঈদগা মাঠ প্রাঙ্গনে ২১ ফেব্রুয়ারি রোজ (শুক্রবার) অনুষ্ঠিত হয়।

নন্দপাড়া পশ্চিম কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম (মিন্টু)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-০৬ (নাগরপুর-দেলদুয়ার) গণমানুষের নেতা,রাজপথের লড়াকু সৈনিক,নাগরপুর-দেলদুয়ারের জনগণনের শেষ আশ্রয়স্থল, যার ছায়ায় নিরাপদ মনে করে নাগরপুর-দেলদুয়ারের জনগণ,  বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাগরপুর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী মীর আবুল কালাম আজাদ (রতন)।

ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফায়েল মোল্লা এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাগরপুর উপজেলা শাখার সাবেক সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম (দ্বীপন) মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে মীর আবুল কালাম আজাদ বলেন, “স্বৈরাচারী সরকার দীর্ঘদিন ধরে বিএনপি দেশের জনগনের উপর যে নির্যাতন চালিয়ে , তা জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়। আমাদের দলের নেতাকর্মীদের উপর দমন-পীড়ন, মিথ্যা মামলা ও গ্রেফতার করে জনগণের ন্যায্য অধিকারকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য হচ্ছে একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।”

তিনি আরও বলেন, “সমাজের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমাদের সকলের এগিয়ে আসা উচিত। ইসলাম শান্তি, ন্যায় ও মানবতার শিক্ষা দেয়, আর সেই শিক্ষাকে বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। মসজিদ একটি ধর্মীয় শিক্ষার কেন্দ্রবিন্দু, তাই এটি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ জাকির হোসেন খনা, সাবেক সভাপতি, সহবতপুর উচ্চ বিদ্যালয়,মোঃজিকরুল হাসান(পিয়াস),সহ-দফতর সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি, মোঃগিয়াস উদ্দীন মিয়া,সদস্য, নাগরপুর উপজেলা বিএনপি,মোঃবজলুর রহমান,বিশিষ্ট ব্যাবসায়ী, মোঃআবুল কাশেম মানিক মিয়া,সেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি, মোঃরবিউল ইসলাম খান, সদস্য সচিব, সহবতপুর ইউনিয়ন যুবদল,মোঃমনিরুল ইসলাম মিয়া,সদস্য, নাগরপুর উপজেলা বিএনপি, মোঃ শুভ সরকার, সরকার ফিলিং স্টেশন, নাগরপুর,মোঃ এম এ আওয়াল, সমবায় বিষয়ক সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি।

মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি এবং নন্দপাড়া পশ্চিম কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নের জন্য বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় নেতৃবৃন্দ ও মুসল্লিরা এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং মসজিদ উন্নয়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন। মসজিদ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় সকল দানশীল ব্যক্তিদের, যারা অর্থ ও শ্রম দিয়ে মসজিদ উন্নয়নে অবদান রেখেছেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে আপ্যায়ন করানো হয়। মাহফিলটি এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং ধর্মীয় ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

1

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দ গ্রুপিং ভেদ ভেঙ্গে একসঙ্গে ধানের শীষের হয়ে নির্বাচন করবেন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:৫১ পিএম
শার্শার উলাশী ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দ গ্রুপিং ভেদ ভেঙ্গে একসঙ্গে ধানের শীষের হয়ে নির্বাচন করবেন

মনা – যশোর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে,যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা সব গ্রুপিং ভেদ ভেঙ্গে ধুয়ে মুছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের র্শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর ধানের র্শীষের পক্ষে নির্বাচন করবেন।

মঙ্গলবার (২০ শে জানুয়ারী ২০২৬) বিকাল সাড়ে ৪ টার সময় উলাশী ইউনিয়ন এর ধলদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে,উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান টি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

এ সময় সকল নেতাদের মাঝে একটি মিলন মেলায় রূপান্তর সৃষ্টি হয়। এবং সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে,আমরা সবাই কাঁধে কাঁধ রেখে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম শহীদ বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, তাই নিজের আপন ভাইয়ের চাইতেও দলের ভাইকে আমরা আপন ভাই মনে করি। এবং আমাদের উলাশী ইউনিয়ন আন্দোলন সংগ্রামে শার্শা উপজেলায় সব সময় এগিয়ে আছে।
তাই উলাশী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কে আমি আহ্বান জানায়,আসুন রাগ অনুরাগ অভিমান ভুলে,
১২ ই ফেব্রুয়ারি ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচন আর বেশি দিন নাই, তাই সকলে মিলে মিশে প্রত্যেকটা ওয়ার্ডের বাড়ি বাড়ি যেয়ে,মা বোনেদের কে ধানের শীষে ভোট দেয়ার জন্য অনুরোধ করবেন। এবং আমাদের শার্শা -১ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ”মা”’ মাটি মেহনতী মানুষের নেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন ভাই এর পক্ষে নির্বাচন করি।

এসময় উপস্থিত ছিলেন, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান নেদা,সহ সভাপতি সাখাওয়াত, সহ সভাপতি জমাত আলী মেম্বার,সহ সভাপতি মোঃ খোকন,সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার,দপ্তর সম্পাদক আব্দুল ওহাব,প্রচার সম্পাদক হজরত আলী,যুব বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, সমবায় বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি,১নং ওয়ার্ডের মেম্বার বদিউজ্জামান বোদি।

এছাড়াও উলাশী ইউনিয়ন এর সকল ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ও সুপার ফাইভসহ বিএনপির সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

1

সলঙ্গায় ওসমান হাদী স্মরণে দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম
সলঙ্গায় ওসমান হাদী স্মরণে দোয়া

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে সলঙ্গায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪,(উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাও: রফিকুল ইসলাম খান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ,সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর কে.এম হারুনর রশীদ,সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ,বাইতুলমাল সম্পাদক নূর মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

1

সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:২৩ পিএম
সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

আরাফাত রহমান কোকোকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম বাদী হয়ে সদর থানা আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, প্রয়াত আরাফাত রহমান কোকোকে ব্যাঙ্গ করে বক্তব্য দিয়েছেন মুফতি আমির হামজা। এতে বিএনপি ও জিয়া পরিবারের মানহানি এবং ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এই অভিযোগ তার বিরুদ্ধে ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের ছোট ভাই যিনি ইতোমধ্যে ইন্তেকাল করেছেন সেই আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সারাদেশের বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ। তার এই বক্তব্যে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, জিয়া পরিবারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেই কারণে জেলা বিএনপির পক্ষ থেকে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছি।