বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

মাধবপুর প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
মাধবপুর প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম খান:

শীতের জড়তা কাটিয়ে প্রকৃতিতে বইছে বসন্তের বাতাস। চারিদেকে শোনা যাচ্ছে কোকিলের কুহুতান। প্রকৃতি যখন জীর্ণতা কাটিয়ে সবুজে সবুজে ভরে উঠেছে, সেই আনন্দকে নিজের করে নিয়েছেন মাধবপুর প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যগণ। আনন্দ ভ্রমন ও বনভোজনের মধ্য দিয়ে হেসে-খেলে পরিবারের সাথে সময় কাটিয়েছেন ব্যস্ততম গণমাধ্যম কর্মীরা। আবারও এমন একটি বাধঁন হারা আনন্দময় দিনের জন্য অপেক্ষা করতে হবে একটি বৎসর। স্মৃতির এ্যালবামে গেঁথে থাকবে ২২ ফ্রেবুয়ারী শনিবার ২০২৫।
সকাল ৯টার দিকে মাধবপুর প্রেসক্লাবের সামনে থেকে ২টি মাইক্রোবাস,২কার এবং শাহজীবাজার থেকে আরও একটি মাইক্রোবাস রওয়ান হয়। গন্তব্য চুনারুঘাট উপজেলা সাতছড়ি জাতীয় উদ্যান। প্রায় ১০টার দিকে জাতীয় উদ্যানের মিলনায়তনে জড়ো হতে থাকে সবাই। এরই মধ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল খায়ের,যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, নিবার্হী সদস্য জামাল মোঃ আবু নাসের, হামিদুর রহমান র‌্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি শুরু করেন। ফাঁকে ফাঁকে চলে চায়ের আড্ডা। এরই মধ্যে দল বেধে সবাই প্রকৃতিকে কাছে পেতে গভীন অরুণ্যে ঘুরতে বেড়িয়ে পড়েন। ওয়াচ টাওয়ার, তিপড়া বস্তি ও চা-বাগানে ঘুরাঘুরি করে সবাই যখন প্রায় ক্ষুধার্ত তখনই ডাক পড়ে দুপুরের খাবারের। খাবার ও সার্বিক বিষয়ে খোজ-খবর রাখেন সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, শংকর পাল সুমন ও সহ-সভাপতি কে.এম.সামসুল হক। খাবার খাওয়া শেষে শুরু হয় প্রেসক্লাবের সদস্যদের পরিবার ও অতিথিদের গে-শো। প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান রনি, মুফতি মাও. মুহাম্মদ নজরুল ইসলাম খান, জুলহাস উদ্দিন রিংকু, লিটন পাঠানের তত্ত্বাবধানে ১১টি আইটেমে গেম-শো অনুষ্টিত হয়। এরই মধ্যে আমাদের অতিথি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,পৌর জামায়াতের সভাপতি মোঃ সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এমদাদুল হক মিলনসহ অন্যান্য অতিথিরা এসে উপস্থিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় পুরুস্কার বিতরণী সভা অনুষ্টিত হয়। সবশেষে শুরু হয় ‘পাগলা নাচ’ মানে র‌্যাফেল ড্র। সকলকে টিকিট কাটতে জোরাজুরি করা হলেও, র‌্যাফেল ড্র শুরু হওয়া মাত্র তাদের কেনা কূপন গুলো সামনে নিয়ে সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন তাদের নাম্বারটি ডাকা হবে। আলাউদ্দিন আল রনি’র তত্ত্বাবধানে র‌্যাফেল ড্রয়ের প্রথম টিকিটটি তুলেন আলমগীর কবিরের মেয়ে আতিয়া কবির, আলাউদ্দিন আল রনি’র ছেলে মিনহাজ উদ্দিন লাবিব, মহিউদ্দিনের ছেলে সুলতান। একে একে হলুদ, নীল, গোলাপী রঙের র‌্যাফেল ড্রয়ের কূপন তোলা হচ্ছিল। এ সময় আইয়ুব খাঁন, ক্ররামুল আলম লেবু, রাজা বাছিরসহ অন্যান্যরা সহযোগিতা করেন।

নির্সগ কমিটির সভাপতি আবুল হোসেন,বিট কর্মকর্তা মামুন ভাই ও মিজান ভাইয়ের সহযোগিতার কথা ভূলা যাবে না। তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না,কৃতজ্ঞতার পাশে আবদ্ধ রইল।

1

মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম
মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার ঘটমাজি ইউনিয়নের কুন্তিপাড়া ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ মাতুব্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জনাব আনিসুর রহমান তালুকদার খোকন।
তিনি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমি গুম ও নির্যাতনের শিকার হয়েছি। তবুও আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। একজন আদর্শবান নেতার দায়িত্ব হলো সাধারণ মানুষের পাশে থাকা, কাউকে কষ্ট না দিয়ে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ বাস্তবায়ন করাই আমার প্রধান লক্ষ্য। ভয় দেখিয়ে বা হয়রানি করে কখনো ভোটে নির্বাচিত হওয়া যায় না।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সহ-সাধারণ সম্পাদক জনাব খায়রুল হাসান টুসু খন্দকার। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।”
এছাড়াও সভায় বক্তব্য রাখেন—
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহাসিন মাদবর,
মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী,
যুবদল নেতা হালিম খান,
জিয়া পরিষদ মাদারীপুরের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হাওলাদার,
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন মৃধা,
স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই আসন্ন নির্বাচনে আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

1

সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম
সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

সাহেদ আলী – সিরাজগঞ্জ :

সংসদ নির্বাচন-২০২৬ এ আচরণ বিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করন এবং ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সলঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে মাঠ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই নির্বাচনী তথ্য সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণকে অবহিত এবং ভোট দানে উৎসাহিত করার লক্ষ্যে বিস্তারিত বর্ণনা করেন।এ সময় ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের বিচারক রফিকুল ইসলাম মন্টু,সাংবাদিক কে.এম আল আমিন,ইউপি সদস্য শরিফুল ইসলাম,আব্দুল খালেক, মনিরুজ্জামান মনি,ওবায়দুল হকসহ অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

1

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

সাভার প্রতিনিধি:

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকার বেদে পল্লীতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর অভিযানে এসময় উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন। এসময় দুই নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। যৌথবাহিনী জানায়, সকালে বেদে পল্লীতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।