সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৬ ১৪৩২
সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৬ ১৪৩২

“ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:১১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
“ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 

মকবুল হোসেন:

গাবরাখালী (হালুয়াঘাট), ময়মনসিংহে ময়মনসিংহ রেঞ্জের জানুয়ারি/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, ড. মোঃ আশরাফুর রহমান।

সভায় ডিআইজি অত্র রেঞ্জের বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করেন এবং ইউনিট প্রধানদেরকে অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, চোরাচালান, মাদক এর মত অপরাধগুলো সমাজ থেকে দূর করার জন্য চার জেলার এসপি বিট পুলিশিং কার্যক্রম, মোবাইল পেট্রোলিং , রাত্রিকালীন চেকপোস্ট বৃদ্ধি করার মাধ্যমে এনফোর্সমেন্ট তরান্বিত করার নির্দেশনা দেন। ডিআইজি বলেন আমাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। চাঁদাবাজি, ছিনতাই ও খুন বন্ধ করতে আমাদের শতভাগ চেষ্টা করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে চাঁদাবাজি ও মাদকসহ সকল অপরাধ দমন করতে হবে। থানাগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং জনগণের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। সকলে সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে। মামলা ও জিডি তদন্তে অগ্রগতি আরো বাড়াতে হবে। মামলা তদন্তে কোন নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে ব্যপারে সতর্ক থাকতে হবে। চোরাই মোবাইল ফোন উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। চোরাই মোবাইল ফোন কোথায় বিক্রি করা হয়, সেগুলো চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সেক্ষেত্রে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ পারস্পরিক সমন্বয় করে দায়িত্ব পালন করবে। এছাড়াও বিট পুলিশিং কার্যক্রম ত্বরান্বিত করার মাধ্যমে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন ডিআইজি।

তিনি অধিকতর গুরুত্বসহ চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা এবং আসন্ন রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জেলা প্রশাসন, ভোক্তা অধিকার অধিদপ্তরের সাথে সমন্বয় করে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ আবুল কালাম আযাদ; কমান্ডেন্ট (পুলিশ সুপার), আইএসটিসি- ময়মনসিংহ, রাশিদা বেগম পিপিএম [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; পুলিশ সুপার, ময়মনসিংহ, কাজী আখতার উল আলম; পুলিশ সুপার, পিবিআই, ময়মনসিংহ, মোঃ রকিবুল আক্তার; পুলিশ সুপার, নেত্রকোণা মির্জা সায়েম মাহমুদ পিপিএম-সেবা; পুলিশ সুপার, শেরপুর, মোঃ আমিনুল ইসলাম; পুলিশ সুপার, জামালপুর, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মোরশেদা খাতুন;অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশনস্), মোঃ মেজবাহ উদ্দিন সহ ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উক্ত সভায় জুম ক্লাউড এ্যাপস্ এর মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট),২- এপিবিএন, মুক্তাগাছা; অতিরিক্ত ডিআইজি, এটিইউ, ময়মনসিংহ ডিভিশন; পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, ময়মনসিংহ রিজিওন; পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিওন; পুলিশ সুপার, সিআইডি, ময়মনসিংহ সহ রেঞ্জাধীন জেলা সমূহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্/ ডিএসবি); সকল সার্কেল অফিসার, কোর্ট পুলিশ পরিদর্শকগণ।

এসময় অভিন্ন মানদন্ডের আলোকে জানুয়ারি-২০২৫ মাসের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে: শ্রেষ্ঠ জেলা হিসেবে পুলিশ সুপার, জামালপুর, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ইসলামপুর সার্কেল, জামালপুর, অভিজিত দাস, সহকারী পুলিশ সুপার; শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ – মোঃ আল- আমিন,পুলিশ পরিদর্শক (নিঃ), অফিসার ইনচার্জ, ঝিনাইগাতী থানা, শেরপুর; শ্রেষ্ঠ এসআই – মোঃ মোজাম্মেল হক, এসআই (নিঃ), কোতোয়ালি মডেল থানা, ময়মনসিংহ; শ্রেষ্ঠ এএসআই – মোঃ সুমন মিয়া, এএসআই (নিঃ), নেত্রকোনা মডেল থানা, নেত্রকোনাদের কে পুরস্কার প্রদান করেন রেঞ্জ ডিআইজি ।

1

উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৫:৩৩ পিএম
উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

সাহেদ আলী = সিরাজগঞ্জ :

যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষিত নারীদের হস্তশিল্পের কারুকাজ প্রদর্শন করা হয়। আজ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটির আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া-সলঙ্গা আসনের সংসদ সদস্য মাও: রফিকুল ইসলাম খান। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি,উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,নারী সংগঠনের নেত্রীবৃন্দ এবং সুধীজন।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার,ক্ষমতায়ন এবং সমাজের সর্বক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীর শিক্ষা,কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশ আরও এগিয়ে যাবে।
শেষে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

1

সন্ধ্যার আগে সলঙ্গায় ইফতারি বাজারে ব্যস্ততা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৫:৩০ পিএম
সন্ধ্যার আগে সলঙ্গায় ইফতারি বাজারে ব্যস্ততা

সাহেদ আলী = সিরাজগঞ্জ :

পবিত্র রমজান মাস এলেই সিরাজগঞ্জের সলঙ্গা এলাকার হাট-বাজার ও গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ভিন্ন এক প্রাণচাঞ্চল্য দেখা যায়। বিকেলের দিকে এসব স্থানে জমে ওঠে জমজমাট ইফতারি বাজার।ঝকঝকে দোকান বা আধুনিক পরিবেশ না থাকলেও কাঠের টেবিলের ওপর পলিথিন বিছিয়ে সাজানো হয় নানা রকম ইফতারি সামগ্রী।স্বল্প আয়ের মানুষের কাছে এসব ইফতারি বাজার যেন স্বস্তির ঠিকানা।
বাজারগুলোতে ছোলা,বুন্দিয়া,মুড়ি, পিয়াজু,বেগুনি,আলুর চপ,জিলাপি, খেজুর,নিমকিসহ নানা মুখরোচক খাবার সাজিয়ে রাখা হয়।দুপুরের পর থেকেই দোকানিরা ইফতারি প্রস্তুত করে রাখেন,তবে বিকেলের দিকে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভীড়ে পুরো বাজার প্রাণবন্ত হয়ে ওঠে।
বিশেষ করে ঘোলের দোকানগুলোতে সারিবদ্ধভাবে বোতলে সাজানো থাকে ঠান্ডা ও সুস্বাদু ঘোল।অনেকেই আবার ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান থেকে ইফতারের জন্য বিরিয়ানির প্যাকেটও কিনে নিচ্ছেন।অধিকাংশ ইফতারি আইটেমের দাম ২০ থেকে ৫০ টাকার মধ্যে হওয়ায় সাধারণ রোজাদারদের ভীড় বেশি দেখা যায় এসব দোকানে।
বওলাতলা গ্রামের ক্রেতা হোসেন আলী বলেন,“ইফতারের সময় পরিবার নিয়ে বিভিন্ন আইটেম খেতে ভালো লাগে। তাই বাজারে এসে নিজের পছন্দমতো ইফতারি কিনছি।”
সলঙ্গা বাজারের হোটেল মালিক আব্দুল আলিম জানান,রমজানের প্রথম দিন থেকেই ইফতারির ভালো বেচাকেনা হচ্ছে।তিনি বলেন,“বিকেলের পর থেকে রোজাদারদের ইফতারি দিতে দোকানে প্রচুর চাপ থাকে।আশা করছি পুরো মাসই এমন ভালো বেচাকেনা হবে ইনশাআল্লাহ।”
অন্যদিকে সলঙ্গা বাজারের পাপিয়া হোটেলের মালিক শহিদুল ইসলাম বলেন,“রমজান মাস এলেই সকাল থেকেই ইফতারি প্রস্তুত করি।বিকেল থেকে বিক্রি শুরু হয়,আর সন্ধ্যা যত ঘনিয়ে আসে মানুষের তাড়াহুড়াও তত বাড়ে।”
দশানী পাড়ার দোকানি শাহাদাত হোসেন জানান,সারা বছর তিনি ঝালমুড়ি বিক্রি করেন।তবে রমজান এলেই ছোলা ও বুন্দিয়া বিক্রি শুরু করেন।তিনি বলেন, “মাগরিবের আজান পড়তেই মুহূর্তে ফাঁকা হয়ে যায় ফুটপাতের এসব ইফতারি দোকান।তখন সবাই দ্রুত ইফতার করতে চলে যায়।”
ব্যবসায়ীরা আশা করছেন,পুরো রমজান জুড়ে যদি এমন ক্রেতার সমাগম থাকে তাহলে তাদের ব্যবসা ভালো হবে।তবে ক্রেতাদের দাবি, ইফতারি পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদার করা প্রয়োজন।

1

নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালিও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৫:২০ পিএম
নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালিও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা = দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের নেত্রীবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় নারীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার নিশ্চিত করতে এবং তাদের ক্ষমতায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।
পরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী অধিকার, নারীর ক্ষমতায়ন এবং সমাজে নারীর ভূমিকা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।