জাহিদুল ইসলাম শিহাব:
পবিত্র মাহে রমজান উপলক্ষে সন্দ্বীপ উপজেলার ১৫ নং মাইটভাংগা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে হাজী আবদুল হাদী মুন্সি বাড়ীর ইউএসএ প্রবাসী হাজী সাকিনা খাতুন জামে মসজিদের সভাপতি মাওলানা মোঃ আবুল কালামের পক্ষ থেকে মাইটভাঙ্গা ইউনিয়নের অসহায় গরীব ও মধ্যবিত্ত ৩০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন সন্দ্বীপ সারিকাইত তাহমিদুল কুরআন মাদ্রাসার পরিচালক মুফতি মাওলানা দেলোয়ার হোসেন, সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মোশারফ হোসেন, মাইটভাংগা আল্লাহদান নুরানি হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মুহাম্মদ নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসাী নুরুল আফছার লিটন, হাজী সকিনা খাতুন জামে মসজিদ সেক্রেটারি মাস্টার আকবর হোসেন , সহ সভাপতি আলহাজ্ব মাস্টার আবদুল বাতেন, দাতা সদস্য সামছুদ্দীন,মালুম সমাজের মালাদার আকবর হোসেন প্রমুখ।
ইফতার সামগ্রী মধ্যে রয়েছে ছোলা ২ কেজি, চিরা ১ কেজি, সোয়াবিন ২ কেজি, পিঁয়াজ ১ কেজি, মুড়ি ১ কেজি, আলু ২ কেজি, খোজুর ১ কেজি, চিনি ১ কেজি মোট ৯ টি পদের ইফতার সামগ্রী রয়েছে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||