বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে স-শৃঙ্খলার স্থিতিশীলতা নিশ্চিতকরণে যশোর জেলা পুলিশের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১০:২৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে স-শৃঙ্খলার স্থিতিশীলতা নিশ্চিতকরণে যশোর জেলা পুলিশের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

মনা যশোর শার্শা প্রতিনিধিঃ

অদ্য ০৪/০৩/২০২৫খ্রিঃ বেলা ১৪.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে জেলা পুলিশের আয়োজন চলমান পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর কে কেন্দ্র করে জেলা পুলিশ যশোর কর্তৃক গৃহীত ট্রাফিক ব্যবস্থাপনা ও ঈদ বাজারের নিরাপত্তা বিষয়ক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (সাময়িক দায়িত্বে) জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) যশোর মহোদয়।

এসময় তিনি চলমান পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে যশোর জেলা পুলিশের জননিরাপত্তা বিধান এবং আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা নিশ্চিতকরণে পুলিশী কার্যক্রম জোরদার করা সংক্রান্তে ব্রিফিং করেন।

পুলিশ সুপার (সাময়িক দায়িত্বে) যশোর মহোদয় বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণের পাশাপাশি জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ পুলিশী টহল বৃদ্ধি করা হয়েছে।

এছাড়াও জেলার নয়টি থানায় নিয়মিত পুলিশিং কার্যক্রমের পাশাপাশি রমজান মাসের জন্য নিরাপত্তা কার্যক্রম বৃদ্ধি করতে প্রায় ৭০০(সাতশত) এর অধিক অফিসার ও ফোর্স মোতায়েন থাকবে। তারমধ্যে ২৫ টি ফুট পেট্রোল, ৬০টি মোবাইল টিম, ১৩টি পিকেট ও ২৭টি হোন্ডা মোবাইল ডিউটি থাকবে।

আসন্ন ঈদকে কেন্দ্র করে ঈদের আগে কোতোয়ালী মডেল থানা কেন্দ্রিক মানুষের সমাগম বৃদ্ধি পায় এবং তার প্রেক্ষিতে অত্র থানার গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেজন্য ২৮টি মোবাইল পার্টি, ৪টি পিকেট( মার্কেট কেন্দ্রিক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টসমূহে পিকেট পার্টি এবং ফুট পেট্রল), ৭টি ফুট পেট্রোল নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত থাকবে। এছাড়াও প্রতিনিয়ত (২৪ ঘন্টা) একাধিক হোন্ডা মোবাইল পার্টি থাকবে।

শহরের যেসকল স্থান গুলোতে জনসমাগম বেশি থাকবে সেখানে ছিনতাই এড়াতে সাদা পোশাকে জেলা পুলিশের একাধিক বিশেষ টিম নিয়োজিত থাকবে এবং প্রতিটি থানা এলাকায় বিশেষ সেবা প্রদানের জন্য কুইক রেসপন্স টিম থাকবে।

পবিত্র রমজান কে কেন্দ্র করে শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখতে কিছু কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য ব্যবসায়ী সমিতির সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ন্ত্রণ করা হয়েছে এবং কোতয়ালী মডেল থানাধীন বড় বাজার কেন্দ্রিক সরু রাস্তায় রিকশা চলাচল বন্ধে যশোর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়াও ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো নিরাপত্তার স্বার্থে সাদা পোশাকে ডিউটিসহ গোয়েন্দা নজরদারি থাকবে এবং ব্যাংক প্রতিষ্ঠান গুলো যদি বড় ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুলিশি সহযোগিতা প্রয়োজন বোধ করেন তবে সেটাও দেওয়া হবে।

প্রিয় যশোরবাসী আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রধান ও একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের জনজীবনে স্বস্তি ও নিরাপত্তা প্রদান করা, আমরা সর্বদাই আপনাদের সেবায় বদ্ধপরিকর।

আপনাদের কারো কাছে যদি আপনার এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ছিনতাইকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য থাকে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

ধন্যবাদ।

উক্ত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), যশোর, জনাব মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর, জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার,”ক” সার্কেল, যশোর, জনাব আল নাহিয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর, জনাব মঞ্জুরুল হক ভূঁইয়া, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা(ডিবি),যশোর, জনাব মোঃ মাহফুজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর(প্রশাসন), সদর ট্রাফিক, যশোর সহ উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

1

মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম
মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার ঘটমাজি ইউনিয়নের কুন্তিপাড়া ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ মাতুব্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জনাব আনিসুর রহমান তালুকদার খোকন।
তিনি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমি গুম ও নির্যাতনের শিকার হয়েছি। তবুও আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। একজন আদর্শবান নেতার দায়িত্ব হলো সাধারণ মানুষের পাশে থাকা, কাউকে কষ্ট না দিয়ে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ বাস্তবায়ন করাই আমার প্রধান লক্ষ্য। ভয় দেখিয়ে বা হয়রানি করে কখনো ভোটে নির্বাচিত হওয়া যায় না।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সহ-সাধারণ সম্পাদক জনাব খায়রুল হাসান টুসু খন্দকার। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।”
এছাড়াও সভায় বক্তব্য রাখেন—
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহাসিন মাদবর,
মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী,
যুবদল নেতা হালিম খান,
জিয়া পরিষদ মাদারীপুরের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হাওলাদার,
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন মৃধা,
স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই আসন্ন নির্বাচনে আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

1

সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম
সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

সাহেদ আলী – সিরাজগঞ্জ :

সংসদ নির্বাচন-২০২৬ এ আচরণ বিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করন এবং ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সলঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে মাঠ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই নির্বাচনী তথ্য সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণকে অবহিত এবং ভোট দানে উৎসাহিত করার লক্ষ্যে বিস্তারিত বর্ণনা করেন।এ সময় ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের বিচারক রফিকুল ইসলাম মন্টু,সাংবাদিক কে.এম আল আমিন,ইউপি সদস্য শরিফুল ইসলাম,আব্দুল খালেক, মনিরুজ্জামান মনি,ওবায়দুল হকসহ অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

1

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

সাভার প্রতিনিধি:

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকার বেদে পল্লীতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর অভিযানে এসময় উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন। এসময় দুই নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। যৌথবাহিনী জানায়, সকালে বেদে পল্লীতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।