বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২

টিকটকে পরিচয়, টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে উধাও নববধূ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৩:২১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
টিকটকে পরিচয়, টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে উধাও নববধূ

 

রাজবাড়ী প্রতিনিধিঃ

টিকটকে পরিচয়ের সূত্র ধরে টিকটকার প্রেমিকের সঙ্গে ঘর ছেড়েছেন এক নববধূ। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বালিয়াকান্দি থানা সূত্রে জানা গেছে, উপজেলার নবাবপুর ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী মো. শাহ আলম হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার রিয়া মনির (১৯)। তিনি ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত রিয়াজ মন্ডলের মেয়ে। বিয়ের কিছুদিন পর শাহ আলম স্ত্রী রিয়াকে নিজ বাড়িতে রেখে মালয়েশিয়া পাড়ি জমান। সম্প্রতি স্ত্রীর পরামর্শে নতুন বাড়ি করার জন্য তাকে ৫ লাখ টাকা দেন শাহ আলম। স্বামী প্রবাসে থাকায় মোবাইলে পরিচয় হয় টিকটকার ফারুকের সাথে। এ পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। জানা যায়, প্রেমিক ফারুকের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের সিহালী গ্রামে।

এর মধ্যে গত ৯ ফেব্রুয়ারি রিয়ার মা ফরিদা বেগম জামাই বাড়ি থেকে মেয়েকে বেড়ানোর কথা বলে বাড়িতে নিয়ে আসেন। এর পর আর শ্বশুর বাড়িতে ফিরে না যাওয়ায় রিয়ার বাড়িতে খোঁজ নেন শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু তারা নানা টালবাহানা করতে থাকায় শাহ আলমের বড় ভাই মো. মনির হোসেন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী মনির হোসেন বলেন, ‘আমার ছোট ভাইয়ের স্ত্রী রিয়াকে তার মা ফরিদা বেগম গত ৯ ফেব্রুয়ারি সকালে বাড়িতে নিয়ে যান। পরে বিকালে চলে আসবে বলে জানান তিনি। ওই দিন আমার ছোট ভাই দুপুরে তার স্ত্রীকে ফোন দেয়। কিন্তু তার ফোন বন্ধ পেয়ে আমার মা ও ভাইকে পাঠায় তার শ্বশুরবাড়িতে। পরে আমার মা রিয়ার মাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, রিয়া তার খালার বাড়ি ঝিনাইদহে গেছে। পরে তার কোন খোঁজ না পেয়ে শাহ আলমকে বিস্তারিত জানাই। পরে বাড়িতে খোঁজ করে দেখি, নগদ ৫ লাখ টাকা থেকে সাড়ে ৩ লাখ টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে রিয়া।’

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভিকটিম উদ্ধারের কাজ চলছে।

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মনা =যশোর জেলা প্রতিনিধিঃ

ইং – ০৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশেক হাসান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, যশোর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এ সময় আরও উপস্থিত জেলা নির্বাচন অফিসার যশোর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন।