শাওন আহাম্মেদ,শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি'র) অভিযানে ১০ বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।বুধবার ৫ মার্চ দিবা গত রাত্রি ১২.৩০ ঘটিকার সময় শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানাধীন পলাশীকুড়া গ্রামস্থ জিহাদ এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে ১০ (দশ) বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার পূর্বক ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।ধৃত আসামি ১। চরন কোচ (২৫), পিতা- হারাধন কোচ, মাতা- নলিতা রাণী, সাং- পশ্চিম সমশ্চুরা, থানা- নালিতাবাড়ী, জেলা- শেরপুর। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য = ৩০,০০০/- (ত্রিশ হাজার ) টাকা।মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||