হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

মামুন রাফী, নোয়াখালী:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পিপলু চন্দ্র দাস নামে এক আওয়ামী যুবলীগ নেতা কে গ্রেফতার করছে যৌথ বাহিনী।
গতকাল বুধবার (৫ মার্চ ) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া এবং পুলিশের সমন্বয়ে তমরুদ্দি ইউনিয়নের বটতলা বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে বটতলা এলাকা থেকে পিপলু চন্দ্র দাস নামে এক আওয়ামী যুবলীগের নেতাকে আটক করা হয়।
এসময় কোস্ট গার্ড কর্মকর্তা মোঃ সিয়াম-উল-হক জানান- আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।







