বাবুল রানা:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেংরী মৌজার দুটি ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৮মার্চ) বিকেলে মধুপুর পৌরসভাধীন টেংরি গোরস্থান এলাকায় এ অভিযান পরিচালনা করেন মধুপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
এসময় বিএসটিআই-এর অনুমোদন ব্যতীত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বুন্দিয়া, খুরমা, নিমকি তৈরিতে নিষিদ্ধ রং ও পোড়া তেলের ব্যবহার ইত্যাদি অপরাধে দুই ফ্যাক্টরি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি নিষিদ্ধ রঙের ব্যবহার বন্ধের নির্দেশ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক ভাবে সহযোগিতায় ছিলেন মধুপুর সেনা ক্যাম্পের একটি চৌকস দল।
পুরো রমজান মাস জুড়ে এ অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান এ-ই আপোষহীন প্রশাসক রিফাত আনজুম পিয়া।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল
০৮-০৩-২০২৫
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||