বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

মাদারীপুর পৌরসভা হলরুমে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ২:১০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
মাদারীপুর পৌরসভা হলরুমে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ চলছে

সোহাগ কাজী,মাদারীপুর জেলা প্রতিনিধি:

চারদিন ব্যাপী মাদারীপুর জেলা প্রশাসন এর আয়োজনে  মাদারীপুর জেলার মাদারীপুর সদর, রাজৈর ও শিবচর উপজেলার ২৯ টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর /ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে আজ ৯/০৩/২০২৫ তারিখ সকাল ৯:০০ ঘটিকার সময় মাদারীপুর পৌরসভা হলরুমে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ চলছে।
উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন এবং গ্রাম আদালতের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর জেলার সন্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং অত্র প্রশিক্ষণের কোর্স পরিচালক মোছা: ইয়াসমিন আক্তার, সন্মানিত জেলা প্রশাসক মহোদয় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সরকারি কাম কম্পিউটার অপারেটরদের গ্রাম আদালতের নথিপত্র লেখার ক্ষেত্রে মনোযোগী হতে হবে এই মর্মে অংশগ্রহণকারীদের অবগত করেন। উক্ত প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও অত্র প্রশিক্ষনের কোর্স  সমন্বয়কারী মুহাম্মদ হাবিবুল আলম।উক্ত ৪ দিন ব্যাপী  গ্রাম আদালত প্রশিক্ষণে গ্রাম আদালত আইন ২০০৬ ও বিধিমালা নিয়ে এবং গ্রাম আদালতের ডকুমেন্টেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই সকল অংশগ্রহণকারীদের আইন বিধি সম্পর্কে ধারনা নিতে হবে। এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মুহাম্মদ হাবিবুল আলম বলেন যে অংশগ্রহণকারীদের হাতে-কলমে গ্রাম আদালতের নথি রেজিস্টার লেখা কি ভাবে নথিপত্র সংরক্ষণ করা হয় তা হাতে কলমে শেখানো হবে।
উক্ত প্রশিক্ষণের মাধ্যমে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর / ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগণ আইন বিধিমালা ও গ্রাম আদালতের ডকুমেন্টেশনের উপর দক্ষতা অর্জন করবেন যাতে তারা গ্রাম আদালতের পেশকার হিসাবে গ্রাম আদালতের নথিপত্র লেখা ও সংরক্ষণ করতে পারে। উক্ত প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসনাত খান,  মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলার কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন,শিবচর উপজেলার  উপজেলা কো-অর্ডিনেটর পপি আক্তার এবং মাদারীপুর ও রাজৈর উপজেলা কো-অর্ডিনেটর শারমিন সুরভী সহ ২৯ টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর /ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগণ।

1

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

সাভার প্রতিনিধি:

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকার বেদে পল্লীতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর অভিযানে এসময় উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন। এসময় দুই নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। যৌথবাহিনী জানায়, সকালে বেদে পল্লীতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

1

মাদারীপুরের প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান শিশির আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:০৮ পিএম
মাদারীপুরের প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান শিশির আর নেই

এস এম সোহাগ কাজী – মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের প্রবীণ সাংবাদিক, লেখক ও সংস্কৃতি ব্যক্তিত্ব ইয়াকুব খান শিশির আর নেই। তিনি আজ ভোররাত ৪টা ১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইয়াকুব খান শিশির মাদারীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক, দৈনিক সমকাল ও বাংলাভিশন টেলিভিশনের সাবেক মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি একজন লেখক ও সংস্কৃতি ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। শিক্ষাক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।
তার মৃত্যুতে মাদারীপুরের সাংবাদিক মহল, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সাংবাদিকতা ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান মাদারীপুরবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মরহুমের জানাজা নামাজ আজ বাদ জোহর মাদারীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন—আমিন।

1

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত ও মিয়া সাত্তারের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:০৫ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত ও মিয়া সাত্তারের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ’র সভাপতি ও ন্যাশনাল গ্রুপ রাশিয়ার চেয়ারম্যান,বাংলাদেশি বংশোদ্ভূত সিরাজগঞ্জের সলঙ্গার কৃতি সন্তান মিয়া সাত্তার।
গতকাল মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক,প্রেস সচিব সালেহ শিবলী ও উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও রাশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া জোরদার,জনগণ থেকে জনগণের যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বি-পক্ষীয় সম্পর্ক,রাজনৈতিক পরিস্থিতি ও চলমান ইস্যু নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।
আলোচনায় রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ’র ভূমিকার কথাও উঠে আসে।সংস্থাটি পাবলিক ডিপ্লোমেসি জোরদার করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে আস্থা,বন্ধন ও পারস্পরিক বোঝাপড়া গভীর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করেন,এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও গঠনমূলক সংলাপ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার পারস্পরিক আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে এবং দ্বি-পাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।