শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

বদলি আদেশ হলেও খুঁটি গেড়ে বসেছেন জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী শহিদুল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৩:৫০ এম ই-পেপার প্রিন্ট ভিউ
বদলি আদেশ হলেও খুঁটি গেড়ে বসেছেন জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী শহিদুল

 

হাফিজুর রহমান :

সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বদলির আদেশের পরেও বহাল তবিয়তে থাকার অভিযোগ উঠেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ১৭ ফেব্রুয়ারি উপসচিব আশফিকুন নাহার সাক্ষরিত ৪৬.০০.০০০০.০৮৩.১৯.০০১.২২.১০৩ নং স্মারকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ, পানি সরবরাহ শাখা -০১ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাতক্ষীরা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম কে কুষ্টিয়া জেলায় বদলি করা হয়। অভিযোগ আছে, সাতক্ষীরায় সুপেয় পানি প্রকল্পের নামে শহিদুল ইসলাম ৪ বছরে শতকোটি টাকা আত্মসাৎ করেছে। শহিদুল ইসলাম নামে বেনামে গড়েছেন অঢেল সম্পদের পাহাড়। যশোরে জেলার নিউমার্কেট সংলগ্ন এলাকায় রয়েছে ৫ তলা বিশিষ্ট আলিশান বাড়ি। যশোরের আবাসিক এলাকায় শহিদুল ইসলামের রয়েছে ৮/১০ টি জমির প্লট। এছাড়া গোপালগঞ্জ জেলার কাশিয়ানিতে রয়েছে বিলাসবহুল বাড়ি, দামী গাড়ি সহ অঢেল সম্পদ। নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামকে অন্যাত্রে বদলির আদেশ হলেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা জেলা অফিসে রয়েছে এখনো দাম্ভিকতার সাথে। জানা গেছে, শহিদুল ইসলাম ছুটির দিনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা অফিসে বসে বদলি আদেশর নথিপত্র গায়েব করেছেন। গোপালগঞ্জে বাড়ি হওয়ার সুবাদে শহিদুল ইসলাম কোন নিয়মনীতিরই তোয়াক্কা করেনা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ তুলে বলেন, শহিদুল ইসলাম ২০২১ সালের মে মাসে যোগদানের পর থেকে সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দূর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সে কারণে শহিদুল ইসলামকে তার অপকর্ম এবং দূর্নীতির দায়ে কুষ্টিয়া জেলায় বদলির আদেশ হয়। বদলি আদেশের পরেও তিনি বিভিন্ন অজুহাত খাড়া, নানা তাল-বাহানা সহ বিভিন্ন অপকৌশল অবলম্বন করে সে অবলীলায় রয়েছে সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসে। এর কারণ হিসেবে তারা বলেন, শহিদুল ইসলামের বিরুদ্ধে আনিত সব অভিযোগের প্রমাণাদি, বদলি আদেশের নথি যাতে অফিসে অবস্থান করে যেন তিনি খুব সহজেই অন্যাত্রে সরাতে পারেন। তারা বলেন, বদলি আদেশ হওয়া সত্বেও শহিদুল ইসলাম এখনো একই কর্মস্থলে আছেন, তার খুটির জোর কোথায়? শহিদুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় দুইশ কোটি টাকার টেন্ডার নয়-ছয় করার অভিযোগ ও নানা অনিয়ম-দুর্নীতির সংবাদ ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।
দূর্নীতির দায়ে শহিদুল ইসলামকে কুষ্টিয়া জেলায় বদলি আদেশ হলেও তিনি বিভিন্ন অজুহাত খাড়া, নানা তাল-বাহানা করে এখনো বিভিন্ন অপকৌশল অবলম্বন করে সে অবলীলায় রয়েছে সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসে। এর কারণ হিসেবে তারা বলেন, শহিদুল ইসলামের বিরুদ্ধে আনিত সব অভিযোগের প্রমাণাদি, বদলি আদেশের নথি যাতে অফিসে অবস্থান করে যেন তিনি খুব সহজেই অন্যাত্রে সরাতে পারেন। তারা বলেন, বদলি আদেশ হওয়া সত্বেও শহিদুল ইসলাম এখনো একই কর্মস্থলে আছেন, তার খুটির জোর কোথায়? শহিদুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় দুইশ কোটি টাকার টেন্ডার নয়-ছয় করার অভিযোগ ও নানা অনিয়ম-দুর্নীতির সংবাদ ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম