বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২

ভন্ড প্রতারক ধর্ষণকারী নারী পাচারকারী নামধারী হলুদ সাংবাদিক জহুরুল কে ধরিয়ে দিন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৪:১৬ এম ই-পেপার প্রিন্ট ভিউ
ভন্ড প্রতারক ধর্ষণকারী নারী পাচারকারী নামধারী হলুদ সাংবাদিক জহুরুল কে ধরিয়ে দিন

 

সিরাজগঞ্জ প্রতিনিধি :

ভন্ড প্রতারক ধর্ষণকারী নারী পাচারকারী নামধারী হলুদ সাংবাদিক জহুরুল কে ধরিয়ে দিন, সে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা দেলুয়া গ্রাম থেকে শিশু ও নারী পাচার করে ভারতের যৌন পল্লিতে বিক্রি করার অভিযোগে তার বিরুদ্ধে বেলকুচি থানায় মামলা হয়েছে, এমনকি সেই মামলার ওয়ারেন্টও হয়েছে, সে এখন মামলা থেকে বাচতে ঘা ডাকা দিয়ে আত্মগোপনে পালিয়ে বেড়াচ্ছে।

তদন্ত সুত্রে জানা যায়, তার বাড়ী টাংগাইল জেলার কালীহাতী থানা, সেখানে দুর্নীতির দায়ে গ্রাম ছেড়ে পালিয়ে সে এখন বেলকুচি উপজেলা মুকন্দগাঁতী পশ্চিম পাড়া গ্রামে থাকে, কিছুদিন আগেও সে উপজেলার তামাই গ্রামে ত্যানা কারাইতো, মহাজন বাড়িতে ঘুরে ঘুরে রং করা সুতা ধুয়ে দিতো, তাঁত শ্রমিকদের নলি ছিটা টানতো, সেখানে মহাজনের বাড়ির কাজের মেয়ের সাথে অনৈতিক কর্ম কান্ডের জন্য তাকে সেখান থেকে বের করে দেয়, পরে মুকন্দগাঁতী কিছুদিন চায়ের দোকানে চাঁ বিক্রি করতো, কিছুদিন আগেও তার বাড়িতে কয়েকটি টিনের একটি বাংলা ঘড় ছিল এখন তার বাড়িতে ছাদ করা বিল্ডিং, এ যেন আঙুল ফুলে কলাগাছ, জানা যায় তার শিক্ষাগতা যোগ্যতা ৫ম শ্রেণি, অষ্টম পাশেরও কোন কাগজ পত্র আছে বলে প্রমাণ পাওয়া যায়নি, সে সিরাজগঞ্জের স্থানীয় পত্রিকা যমুনা প্রবাহ ও জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার বেলকুচি প্রতিনিধি ও বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, সে বেলকুচিতে সেটআপ হওয়ার কিছুদিন পর থেকেই আবার শুরু হয় তার দুর্নীতি, আর তার দুর্নীতি নারী পাচার কারবারিকে বেকাপ দেওয়ার জন্য বেছে নেয় সাংবাদিকতা পেশা, তার কাজ হলো বাংলাদেশ থেকে শিশু ও নারী পাচার করে ভারতের যৌন পল্লিতে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া,
কথায় আছে চোরের দশদিন গেরস্তের একদিন, কিছুদিন আগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা দেলুয়া গ্রামের মোঃ মনির চান ও মাতা ফাতেমা খাতুন এর ১৩ বছর বয়সী মেয়ে মোছাঃ মারুফা খাতুন কে ঢাকার কোন এক পুলিশ সুপারের বাসায় কাজ দেওয়ার কথা বলে মারুফাকে জোরপূর্বক ধর্ষন করে সেগুলো ভিডিও করে রেখে ভারতের যৌন পল্লিতে বিক্রি করে দেয় নামধারী সাংবাদিক জহুরুল, যাতে কোন প্রতিবাদ করতে না পারে এজন্য সেই উলঙ্গ ছবি মারুফার মা ফাতেমা খাতুন কে পাঠিয়ে দিয়ে ফেসবুক ইউটিউবে ছাড়ার ভয় দেখিয়ে উল্টো মোটা অংকের টাকা দাবি করে জহুরুল, এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা করে ধর্ষিত মারুফার মা ফাতেমা খাতুন, আর সেই মামলায় পলাতক জহুরুল ও তার পরিবারের সদস্যরা, এই মামলায় জহুরুল সহ আসামি ৭ জন, তারা হলো ১। মোছাঃ মায়া খাতুন, পিতা মোসলেম উদ্দিন, ২। মোছাঃ মদিনা খাতুন স্বামী মোঃ ছুরমান আলী, ৩। মোছাঃ হাসি খাতুন @রেবা খাতুন, স্বামী মোহাম্মদ আলী, ৪। মোহাম্মদ আলী, পিতা ওয়াজেদ আলী, ৫। মোঃ মোরছালিন শেখ পিতা রুহুল আমিন ৬। মোঃ জহুরুল ইসলাম, পিতা মৃত আব্দুল গফুর সরকার, ৭। মোঃ নয়ন @ জাহিদুল ইসলাম পিতা মৃত আব্দুল গফুর সরকার সর্ব সাং মুকন্দগাঁতী পশ্চিম পাড়া, পারিবারিক ভাবে তারা সবাই আত্মীয় সিন্ডিকেট পাচার চক্র, এঘটনা যমুনা টিভির সাংবাদিক রুবেল সহ বেলকুচি প্রেসক্লাবের সবাই জানে তারপরও তার বিরুদ্ধে নেয়নি কোন সাংগঠনিক ব্যবস্থা, আরও একটি কথা রুবেল সাংবাদিক বেলকুচিতে কোথায় কম্বল বিতরণ করল কোথায় সূর্য মুখি ফুল ফুটলো এগুলো নিউজ করতে পারে, কিন্তু শিশু মারুফাকে জহুরুল ভারত যৌন পল্লিতে পাচার করে দেওয়ায় শিশু মারুফার মা বাবার আর্তনাদ চিৎকারে পুরো বেলকুচিবাসির ভূক কেপে উঠেছিল কিন্তু যমুনা টিভির সাংবাদিক রুবেল এর ভুক কাপলো না অথচ এই নিউজ জাতীয় দৈনিক খবরপত্র, প্রতিদিনের দৃশ্যপট ও সিরাজগঞ্জের স্থানীয় পত্রিকা সিরাজগঞ্জ বার্তা সহ একাধিক পেপার পত্রিকা ও বিভিন্ন ওয়ান লাইনে নিউজ হয়েছে কিন্তু সে যমুনা টিভিতে কোন নিউজ করলো না, সব নিউজ সে করতে পারে এ নিউজ কেন করলো না? জানতে চায় বেলকুচি এলাকাবাসী! বরং তাকে বাচানোর জন্য সার্বিক সহযোগিতা করে যাচ্ছে বলে জানান মারুফার মা ফাতেমা খাতুন। তিনি আরও জানান,এই মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি ও মেরে ফেলার হুমকিও দিয়েছে জহুরুল। দীর্ঘদিন ধরে এই মামলায় ওয়ারেন্ট হয়েছে কিন্তু আজ পর্যন্ত একটি আসামিকেও গ্রেফতার করেনি বেলকুচি থানা পুলিশ, জহুরুল থানার সামনেই বসে থাকে আর অন্যান্য আসামি বাড়িতেই থাকে অথচ পুলিশ বলে তাদেরকে খুজেই পায়না, এই বলে কান্নায় ফেটে পরে ফাতেমা খাতুন, এমতাবস্থায় তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করে শিশু মারুফার মা- বাবা ও এলাকাবাসী।

এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন এর নিকট জানতে চাইলে তিনি জানান, বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ও তার পরিবারের সদস্যও নারী পাচার কারী মামলার আসামি ও তাদের বিরুদ্ধে ওয়ারেন্টও হয়েছে, আগে সে বেলকুচি থানার আশেপাশেই থাকতো কিন্তু এখন সে পালিয়ে বেড়াচ্ছে আমরা তাকে খুজে বেড়াচ্ছি, তাকে পেলে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মনা =যশোর জেলা প্রতিনিধিঃ

ইং – ০৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশেক হাসান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, যশোর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এ সময় আরও উপস্থিত জেলা নির্বাচন অফিসার যশোর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন।